এক্সপ্লোর

INDW vs ENGW: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সেরা পারফরম্যান্সের পর পিচকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

Deepti Sharma: ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে প্রথম ইনিংসে ৬৭ রানের পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে মোট নয়টি উইকেট নেন দীপ্তি শর্মা।

মুম্বই: ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতীয় মহিলা দলের (Indian Women's Cricket Team) এক ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়ে থাকল ক্রিকেটপ্রেমীরা। ইংল্যান্ডের বিরুদ্ধে (INDW vs ENGW) ৩৪৭ রানের বিরাট ব্যবধানে জয় পায়। দুই ইনিংসে যথাক্রমে ১৩৬ ও ১৩১ রানের অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের প্রথম ইনিংসে ৬৭ রান করার পাশাপাশি দুই ইনিংসে যথাক্রমে পাঁচ ও চারটি করে মোট নয়টি উইকেট নেন। ব্যাটে, বলে এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন দীপ্তি শর্মা (Deepti Sharma)।

ম্যাচে দুরন্ত বোলিংয়ের জন্য কিন্তু পিচকে কিছুটা কৃতিত্ব দেন দীপ্তি। তিনি বলেন, 'আমরা এই টেস্ট ম্যাচের জন্য ভীষণভাবে অপেক্ষা করে ছিলাম। এই অনুভূতিটা দারুণ এবং আমরা কিন্তু আমাদের পরিরকল্পনা মতোই বোলিং করেছি। আমরা ম্যাচের প্রথম দিনে খুবই ঠান্ডা মাথায় ব্যাটিংটা করেছিলাম। পার্টনারশিপ গড়ার লক্ষ্যে ছিলাম। ব্যস এটুকুই। আমি বোলিং করার জন্য মুখিয়ে ছিলাম এবং নিজের উপর আস্থাও ছিল। হ্যারি দি (হরমনপ্রীত) আমাকে নিজের জায়গায় বল রাখার কথা বলছিল, পিচ থেকে তো মদত ছিলই। ও আমাদের পরের টেস্টেও এমনভাবেই বল করে যাওয়ার কথা বলে।'

ম্যাচের দ্বিতীয় দিনশেষে ৪৭৮ রানে এগিয়ে ছিল ভারত। ম্যাচের তৃতীয় দিন আর ব্যাটিং করতে নামেনি ভারত। ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ন্যাট স্কিভার-ব্রান্টই একমাত্র ব্যাটার হিসাবে অর্ধশতরানের গণ্ডি পার করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। সেই আবারও ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান দীপ্তি শর্মা। দ্বিতীয় ইনিংসে তো ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান ২১। অধিনায়ক হায়দার নাইটই দলের হয়ে ২১ রানের ইনিংস খেলেন। একাধিক ইংল্যান্ড ব্যাটার শুরুটা ভাল করেও, তাঁর লাভ তুলতে ব্যর্থ হন।

ট্যামি বিউমন্টকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটি দেন রেণুকা ঠাকুর সিংহ। তারপর একই ওভারে সোফিয়া ডাঙ্কলি ও হায়দার নাইটকে আউট করেন পূজা বস্ত্রকর। ইংল্যান্ড দল নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে। দীপ্তি এবং পূজার অনবদ্য বোলিংয়ে দ্বিতীয় ইনিংসেও ১৫০ রানের গণ্ডি পার করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। নিজেদের টেস্ট ইতিহাসে সবথেকে বড় জয় পায় ভারত। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: বোর্ডের ভুলে কেরিয়ার শেষ হতে বসেছিল জাতীয় দলে খেলা পেসারের, অল্পের জন্য রক্ষা 

সেরা শিরোনাম

Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget