এক্সপ্লোর

Dhoni in IPL 2023: সিএসকের জার্সিতে আইপিএলের প্রস্তুতি শুরু, নেটে স্বমহিমায় মাহি

MS Dhoni: সোশ্যাল মিডিয়ায় চেন্নাই সুপার কিংসের ফ্যান ক্লাবের তরফে একটি ভিডিও ক্লিপস পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাটিং অনুশীলনে ব্য়স্ত ধোনি। 

চেন্নাই: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২ বছরের ওপর হয়ে গেল। কিন্তু এখনও তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাঁটা পড়েনি। আইপিএলে খেলার সুবাদে ফের একবার কিছুদিন পরে মাঠে নামতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। এবার তারই প্রস্তুতি শুরু করে দিলেন ২ বারের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় চেন্নাই সুপার কিংসের ফ্যান ক্লাবের তরফে একটি ভিডিও ক্লিপস পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাটিং অনুশীলনে ব্য়স্ত ধোনি। 

যে ভিডিও ভাইরাল হয়েছে

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial)

মাঠে বসে সিরাজের দুরন্ত পারফরম্যান্সের সাক্ষী থাকল তাঁর পরিবার

এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ সিরাজ (Mohammed Siraz) একবার বলেছিলেন, বাবা জাতীয় দলের জার্সিতে তাঁর খেলা দেখে যেতে পারলেন না, সেটাই তাঁর সবচেয়ে বড় আক্ষেপ।

বুধবার ঘরের মাঠে, হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের হয়ে কেরিয়ারের প্রথম ম্যাচ খেললেন সিরাজ। ডানহাতি পেসার মাঠে নামার আগে হয়তো তাঁর প্রয়াত বাবাকে স্মরণ করেছিলেন। তবে বাবা না থাকলেও, সিরাজের সাফল্য গ্যালারিতে বসে দেখলেন তাঁর মা ও পরিবারের অন্যান্য সদস্যরা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে (Ind vs NZ) শুভমন গিলের ডাবল সেঞ্চুরি নিয়ে হইচই হচ্ছে। কিন্তু বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন মহম্মদ সিরাজ। ১০ ওভারে ২টি মেডেন-সহ ৪৬ রানে ৪ উইকেট নিয়েছেন সিরাজ। তাঁর বোলিং না থাকলে হয়তো শুভমনের ইনিংস ব্য়র্থ হয়ে যেত।

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা গিয়েছে, সিরাজ উইকেট পেতেই ভিআইপি বক্সে বসা তাঁর পরিবারের সদস্যদের মুখে হাসি।

সিরাজের মা শাবানা বেগম জানিয়েছেন, হায়দরাবাদে জাতীয় দলের সঙ্গে পৌঁছে আচমকাই বাড়ি চলে গিয়েছিলেন তারকা পুত্র। শাবানা বলেছেন, 'আমি নমাজ পড়ছিলাম। যখন চোখ খুললাম, দেখলাম মিঞাঁ (সিরাজের ডাকনাম) দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠেছিলাম কারণ ও বলেছিল মঙ্গলবার বাড়ি আসবে। আমি সেই কারণে সোমবার আমি ওর প্রিয় কোনও পদ রান্না করিনি। আমি তাই না জানিয়ে আসায় প্রথমেই ওকে বকাবকি করি। সিরাজ বলে, আমাকে আশীর্বাদ করো, সেটাই যথেষ্ট। আমি দ্রুত ওর প্রিয় খিচুড়ি রান্না করি।'

শাবানার সঙ্গেই বুধবার খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সিরাজের বোন সোফিয়া সুলতানা, ঠাকুমা, মামী ও মামা। সঙ্গে প্রায় ১২ জন বন্ধু। শাবানা বলেছেন, 'ও চেয়েছিল আমরা সবাই মাঠে যাই। ওই সব বন্দোবস্ত করে দিয়েছিল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget