এক্সপ্লোর

IPL Retention 2023: গত মরসুমে ছিলেন অধিনায়ক, নতুন মরসুমে দলেই ঠাঁই হল না কেন, ময়ঙ্কের

Kane Williamson: আট বছর সানরাইজার্স হায়দারবাদের হয়ে আইপিএল খেলেছেন কেন উইলিয়ামসন। ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএলে ৭৬ ম্যাচ খেলে ৪৬টি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন কিউয়ি তারকা।

নয়াদিল্লি: আসন্ন আইপিএল মরসুমের জন্য আজই ফ্রাঞ্চাইজগুলির কাছে নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের (IPL Retention 2023) তালিকা প্রকাশের শেষ দিন ছিল। সেইমতো সব দলই নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের নাম প্রকাশ করে দিল। বেশ কয়েকজন বড় তারকাকে আসন্ন মরসুমের আগে তাঁদের দলগুলি ছেড়ে দিল। এর মধ্যে সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য দুই নাম হল কেন উইলিয়ামসন (Kane Williamson) ও ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)।

উইলিয়ামসনে মোহভঙ্গ

উইলিয়ামসন এবং আগরওয়াল গত মরসুমে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস দলের অধিনায়ক ছিলেন। তবে নতুন মরসুমের আগে তাঁদের দলেই রাখল না তাঁদের ফ্রাঞ্চাইজি। আট মরসুম সানরাইজার্স হায়দরবাদের জার্সিতে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন কেন উইলিয়ামসন। ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএলে ৭৬ ম্যাচ খেলে ৪৬টি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন কিউয়ি তারকা। ৩৬.২২ গড়ে কেন সানরাইজার্সের হয়ে ১২৬.০৩ গড়ে মোট ২১০১ রান করেছেন। তবে আর নয়। তাঁকে আসন্ন মরসুমের আগে ছেড়েই দিল 'অরেঞ্জ আর্মি'।

গত মরসুমে প্রথম খেলোয়াড় হিসাবে কেনকেই ধরে রেখেছিল সানরাইজার্স। কেনই তাদের সবথেকে দামি (১৪ কোটি) খেলোয়াড় ছিলেন। সানরাইজার্স নিকোলাস পুরানকেও ধরে রাখেনি। পুরানকে ১০.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল সানরাইজার্স। এই দুই তারকার না থাকায় নিলামে অন্য কোনও তারকাকে দলের নেওয়ার জন্য যথেষ্ট অর্থ থাকবে সানরাইজার্সের কাছে। আসন্ন নিলামে সানরাইজার্সের কাছে ৪২.২৫ কোটি টাকা রয়েছে। চার বিদেশি তারকাকে এখনও দলে নিতে পারবে নিজামের শহরের ফ্রাঞ্চাইজি।

 

বাদ ময়ঙ্ক

গত মরসুমে পঞ্জাব কিংসও কাঙ্খিত সাফল্য পেতে পারেনি। সেই কারণে দিনকয়েক আগেই ময়ঙ্ক আগরওয়ালের পরিবর্তে শিখর ধবনকে দলের নতুন অধিনায়ক ঘোষণা করেছিল পঞ্জাব। তারপর থেকেই ময়ঙ্কের ভবিষ্যত নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। জল্পনাই সত্যি হল, আসন্ন মরসুমের আগে ময়ঙ্ককেও ছেড়ে দিয়েছে পঞ্জাব কিংস। ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন ওডিন স্মিথও। এছাড়া পঞ্জাব বাংলার দুই তারকা ঈশান পোড়েল ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায়কেও ছেড়ে দিয়েছে।

আরও পড়ুন: বাদ পড়লেন রাহানে, মাভি, কোন তারকাদের ধরে রাখল কেকেআর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget