এক্সপ্লোর

Mohammed Shami: আর কীভাবে প্রমাণ দিতে হবে? শামির পাশে দাঁড়িয়ে আগরকরকে প্রশ্ন পাঠানের

মাঝে চোট আঘাত বেশ কয়েকবার ভোগালেও ছন্দে ফেরার পর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও সুযোগ পাননি।

মুম্বই: কিছুদিন পরেই কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের স্কোয়াডে ফিরেছেন শুভমন গিল, ফিরেছেন শ্রেয়স আইয়ার। কিন্তু জায়গা হয়নি মহম্মদ শামির। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলের জার্সিতে আর একবারও সুযোগ মেলেনি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা অভিজ্ঞ এই পেসারের। মাঝে চোট আঘাত বেশ কয়েকবার ভোগালেও ছন্দে ফেরার পর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও সুযোগ পাননি। এবার শামির কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও অনুপস্থিতি দেখে প্রশ্ন তুললেন ইরফান পাঠান। প্রাক্তন ভারতীয় পেসার প্রশ্ন তুলেছেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের দিকে। 

নিজের ইউটিউব চ্যানেলে ইরফান পাঠান বলেন, ''নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল থেকে সবচেয়ে বড় যে পয়েন্টটি আলোচনার তা হল, মহম্মদ শামির দলে না থাকা। তাহলে ওর ভবিষ্যৎ কী? শামি এমন কেউ নয় যে ও কালই এসেছে, কয়েকটি মাত্র ম্য়াচ খেলেছে আর চলে গিয়েছে। ও কিন্তু ৪০০-৫০০ আন্তর্জাতিক উইকেটের মালিক। যা অনেক বড় নম্বর। যদি আপনার ঝুলিতে ৪০০ উইকেট থাকে আর আপনাকে ক্রমাগত মাঠের বাইরে থাকতে হয় তাহলে প্রশ্ন উঠবেই।''

চলতি বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে পাঁচ ম্যাচে ইতিমধ্যেই ১১টি উইকেট নিয়ে ফেলেছেন মহম্মদ শামি। তাঁর বোলিং গড় মাত্র ২২.২৭। তবে এই ফর্মে থাকলেও যশপ্রীত বুমরার অনুপস্থিতিতেও শামিকে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে দলে নেওয়া হয়নিআইসিসি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের ২০২৭ সালের বিশ্বকাপ খেলার আশাও ক্রমেই ফিকে হচ্ছে।

তবে শামিকে পারফরম্যান্সের পরে দলে নেওয়ায় টিম ইন্ডিয়ার সমর্থকদের একাংশ অত্যন্ত ক্ষুব্ধ। আর তাঁদের ক্ষোভের কেন্দ্রে টিম ইন্ডিয়ার কোচ ও প্রধান নির্বাচক। কেউ শামিকে দল থেকে কেন বাদ দেওয়া হয়েছে তাঁর কারণ দর্শাতে বলছেন তো কেউ আবার শামিকে বাদ দেওয়ার পরেই তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের খতিয়ান দিয়েছেন

শামিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও রাখা হয়নি। তাঁকে ছাড়াই কুড়ির ফর্ম্য়াটে দল এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে নির্বাচকমণ্ডলী। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে ২০২৭ বিশ্বকাপের শামি থাকলে তা দলের পক্ষেই আখেড়ে ভাল। কিন্তু শামিকে আদৌ পরবর্তীতে ফেরানো হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
রোহিতের ফর্ম নিয়ে উদ্বেগ নয়, অবসর জল্পনার মাঝেই 'হিটম্যান'-র দক্ষতায় আস্থাজ্ঞাপন ভারতীয় কোচের
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget