এক্সপ্লোর

James Anderson: এক শিল্পীর লাল বল হাতে শিল্পচর্চা শেষ, ২২ গজকে বিদায় কিংবদন্তির

James Anderson Retirement: ইংল্যান্ডের জার্সিতে ৭০০-র বেশি টেস্ট উইকেট। বিশ্বের আর কোনও পেসারের সাতশোর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব নেই।

লন্ডন: ২২ মে, ২০০৩ শুরু করেছিলেন লর্ডসে। ১০ জুলাই, ২০২৪ লর্ডসেই নামবেন নিজের কেরিয়ারের শেষ ম্য়াচ খেলতে। জল্পনাই সত্যি হল। ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন জেমস অ্যান্ডারসন। নিজের সোশ্য়াল মিডিয়ায় দীর্ঘ বিবৃতির মাধ্যমে ২২ গজকে আলবিদা জানানোর কথা জানিয়েছেন ইংল্যান্ডের এই কিংবদন্তি ডানহাতি পেসার। আগামী জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড শিবির। সেটিই হতে চলেছে অ্য়ান্ডারসনের শেষ টেস্ট। উল্লেখ্য, দেশের জার্সিতে ৭০০-র বেশি টেস্ট উইকেট। বিশ্বের আর কোনও পেসারের এমন কৃতিত্ব নেই। এমনকী সাদা পোশাকের ক্রিকেটে বিশ্বের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় মুত্থাইয়া মুরলিথরণ ও শেন ওয়ার্নের পরই রয়েছেন অ্য়ান্ডারসন। 

ঘরোয়া মরশুমের শুরুতেই এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড। প্রথম টেস্ট আগামী ২০ জুলাই লর্ডসে। সেই ম্যাচেই শেষবার ডানহাতি বর্ষীয়াণ এই পেসারকে দেখা যাবে মাঠে। নিজের সোশ্যাল মিডিয়ায় অবসর প্রসঙ্গে বিবৃতি দিতে গিয়ে অ্যান্ডারসন জানিয়েছেন, ''আমি সবাইকে একটি বিষয় জানাতে চাইছি। আসন্ন গ্রীষ্মের যে মরশুম সেখানেই আমার টেস্ট ক্রিকেট কেরিয়ার শেষ করতে চলেছি। আমার ক্রিকেট জীবনের শেষ ম্য়াচ খেলতে নামব আমি। গত ২০ বছর ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আমি। ছোট থেকে যেই খেলাটা এত ভালবেসেছি, সেই খেলাটাই খেলে এসেছি। ইংল্যান্ডের হয়ে মাঠে নামার মুহূর্তগুলো ভীষণ মিস করব।'' নিজের পরিবারের মানুষদেরও সমর্থন ও ভালবাসা না থাকলে যে এত কিছু অর্জন করতে পারতেন না, তাও উল্লেখ করেছেন অ্য়ান্ডারসন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by James Anderson (@jimmya9)

উল্লেখ্য, ২০০২ সালে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হয় অ্য়ান্ডারসনের। দেশের জার্সিতে ১৯৪টি ওয়ান ডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছিলেন এই ডানহাতি পেসার। ওয়ান ডে-তে ২৬৯ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে ১৮ উইকেট নিয়েছেন। ২০১৫ বিশ্বকাপের পর থেকে শুধুমাত্র টেস্ট ফর্ম্য়াটেই খেলেন অ্য়ান্ডারসন। ১৮৭ টেস্ট খেলে ৭০০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন ইংল্যান্ড তারকা। ভারত সফরে চারটি টেস্ট খেলে মোট ১০ উইকেট নিয়েছিলেন। আসন্ন লর্ডস টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিতে পারলেই শেন ওয়ার্নকে টেক্কা দিয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি হয়ে যাবেন অ্য়ান্ডারসন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget