এক্সপ্লোর

IND vs AUS 4th Test: কনস্টাসদের ব্যাটিং দৌরাত্ম্যের দিনে ভারতের আশার আলো বুমরা, দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬

Jasprit Bumrah: যশপ্রীত বুমরা দিনে ৭৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিলেন। ট্র্যাভিস হেডের উইকেটও নেন তিনিই।

মেলবোর্ন: এক ঘটনাবহুল দিনের খেলা শেষ হল। দিনের শেষ সেশনে ৩৩ ওভারে ৪.০৯ রান প্রতি ওভারে ১৩৫ রান তুলল অস্ট্রেলিয়া। মেলবোর্নে (IND vs AUS 4th Test) প্রথম দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩১১/৬। যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ৭৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিলেন। মার্নাস ছাড়াও স্টিভ স্মিথ, উসমান খাওয়াজা, অভিষেক ঘটানো স্য়াম কনস্টাসও হাফসেঞ্চুরি করেন। তবে সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক ট্র্যাভিস হেড খাতা খোলার আগেই বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান। রান পাননি মিচেল মার্শও। 

ম্যাচের প্রথম দুই সেশনে অজ়ি ব্যাটাররা দাপট দেখালেও, তৃতীয় সেশনে ভারতীয় দল ম্য়াচে খানিকটা লড়াইয়ে ফেরে, সৌজন্যে যশপ্রীত বুমরা। সেট মার্নাস লাবুশেন ওয়াশিংটন সুন্দরের বলে বড় শট মারতে গিয়ে মিডঅফে ধরা দেন। ৭২ রানে থামে তাঁর ইনিংস। এরপরেই স্বল্প সময়ের ব্যবধানে আরও দুইটি উইকেট পায় ভারতীয় দল। গোটা সিরিজ় জুড়েই ভারতীয় দলের পথের কাঁটা হয়ে ওঠা হেডকে খাতা খোলার আগেই ফেরান বুমরা। মিচেল মার্শও তাঁর বলেই ফেরেন।

তবে এরপরে অ্যালেক্স ক্যারি ও স্টিভ স্মিথ ইনিংস এগিয়ে নিয়ে যান। স্মিথ নিজের ফর্ম অব্যাহত রেখে হাফসেঞ্চুরি পূরণ করেন। দুইজনে মিলে ৫৩ রান যোগ করে ফেলেন। ক্যারিকে বেশ ভাল ছন্দেই দেখাচ্ছিল। কিন্তু তাঁকে সাজঘরে ফিরিয়ে অবশেষে সাফল্য পান আকাশ দীপ। গোটা দিনে একাধিকবার তাঁর বল ব্যাটারদের ব্যাটের কিনারা আশপাশ দিয়ে বের হয়। তবে অবশেষে শেষবেলায় তাঁর ঝুলিতে সাফল্য আসে। দিনশেষে ৬৮ রানে অপরাজিত রয়েছেন স্মিথ ও আট রানে খেলছেন কামিন্স।

এর আগে প্রথম সেশনে তরুণ তুর্কি কনস্টাস ও বহু যুদ্ধের ঘোড়া উসমান খাওয়াজা অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা দাপুণ করেন। তবে কনস্টাসের দাপটে খাওয়াজা কিছুটা ব্যাকসিটই নেন খাওয়াজা। কনস্টাসের ব্যাটিং ইনিংস দেখে কে বলবে, ছেলেটা সদ্য অভিষেক ঘটিয়েছে। তরুণ অস্ট্রেলিয়ানের ব্যাটিংয়ে আট থেকে আশি, সকলেই কিন্তু প্রভাবিত হন। তবে অবশেষে রবীন্দ্র জাডেজার বলে এলবিডব্লু হন। প্রথম সেশনে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছিলেন খাওয়াজা ও লাবুশেন।

প্রথম সেশনে একেবারেই দাঁত ফোটাতে পারেননি ভারতীয় ফাস্ট বোলাররা। সেখানে দ্বিতীয় সেশনে আকাশ দীপ ও যশপ্রীত বুমরা তুলনামূলক অনেকটাই ভাল বোলিং করলেন। দুর্ভাগ্যবশত আকাশ দীপের বল একাধিকবার খাওয়াজার ব্যাটের কিনারার পাশ দিয়ে বেরিয়ে যায়। এছাড়া একাধিকবার বল ব্যাটে লাগলেও, তা স্লিপ ফিল্ডার, কিপারের আগেই ড্রপ পরে। তবে দীর্ঘদিন ধরে খারাপ ফর্মের পর বেশ লড়াই করেই অর্ধশতরানের গণ্ডি পার করেন। তবে খুব সহজ এক ক্যাচ দিয়ে ৫৭ রানেই সাজঘরে ফেরেন খাওয়াজা। এই নিয়ে চলতি সিরিজ়ে পঞ্চমবার বুমারর বলে আউট হন অজ়ি ওপেনার। তারপরে লাবুশেন ও স্মিথ ইনিংসের হাল ধরেন। স্মিথ অপরাজিত থেকেই দিনশেষ করল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষ হতেই কড়া শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget