এক্সপ্লোর

IND vs ENG 4th Test: তাঁর সুবাদেই ম্যাচে ভাল জায়গায় দল, নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সেঞ্চুরিয়ান রুট

Joe Root: গত ম্যাচে রিভার্স স্কুপ মারতে গিয়ে আউট হয়ে সমালোচনার সম্মুখীন হতে হয় জো রুটকে।

রাঁচি: ভারত বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে রাঁচিতে (IND vs ENG 4th Test) ১২২ রানে এগিয়ে ইংল্য়ান্ড। ভারতীয় টপ অর্ডার ভাল পারফর্ম করলেও, মূলত মিডল অর্ডারের ব্যর্থতায় দিনশেষে ২১৯ রানে সাত উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। চার উইকেট নিয়ে ভারতের মিডল অর্ডারে ধস নামান শোয়েব বশির। ইংল্যান্ড যে ম্যাচে বেশ ভাল জায়গায়, তা মেনে নিচ্ছেন জো রুট (Joe Root)। তিনি আশাবাদী যে পিচ পরের দিনগুলিতে আরও ভাঙবে।

রুট রাঁচি টেস্টের দ্বিতীয় দিনশেষে বলেন, 'প্রথম ইনিংসে আমরা নিজেদের বেশ ভাল জায়গায় নিয়ে এসেছি। দেখা যাক বাকি ম্যাচে কেমন কী হয়। মনে হচ্ছে পিচটা আরও ভাঙবে এবং আরও খারাপ হবে। কাল যদি আমরা সকাল সকাল তিনটি উইকেট নিতে পারি, তাহলে মনে হয় বাকি ম্যাচের জন্য আমরা রাশটা নিজেদের হাতে নিতে পারব, ভাল জায়গায় পৌঁছে যাব।'

এই ম্যাচের আগে জো রুটের ফর্ম নিয়ে লাগাতার প্রশ্ন উঠছিল। তবে যেখানে আকাশদীপ ঝড়ে ইংল্যান্ড টপ অর্ডার ব্যর্থ হয়, সেখানে দুরন্ত শতরানে নিজের সমালোচকদের যোগ্য জবাব দেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। নিজের ব্যাটিং প্রসঙ্গে রুট বলেন, 'পরিবেশ, ম্যাচ পরিস্থিতি বুঝেই আমি সবসময় নিজের ইনিংস খেলি। আর ওই সময় এই পিচে ঠিক কী করার উচিত, তা বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা ছিল না। সৌভাগ্যবশত সেটা করতে পেরেছি। এই সিরিজ়টা আমার জন্য একেবারেই আহামরি কাটেনি। তবে দলের হয়ে অবদান দিতে পেরে ভালই লাগছে। আমি রান করার জন্য কার্যত মরিয়া হয়ে উঠেছিলাম। আশা করছি বাকি সিরিজ়েও এটা ধরে রাখতে পারব।'

গত ম্য়াচে রুট নিজের স্বভাববিরুদ্ধ রিভার্স স্কুপ মারতে গিয়ে আউট হন, যার জেরে তাঁকে সমালোচনারও সম্মুখীন হতে হয়। 'এই ম্যাচেও ওই শট খেলার ভাবনা যে আমার মাথায় আসেনি তেমনটা নয়। তবে এই পিচে ওই শটটা ভাল বিকল্প নয়। গত ম্যাচের উইকেটটা তো আর এতটা বাজে ছিল না। দুর্ভাগ্যবশত বলটা একটু নীচু রয়ে গিয়েছিল। তবে এগুলো তো খেলারই অংশ।' জানান ইংল্যান্ডের তারকা ব্যাটার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ইংল্যান্ডের হয়েও ক্রিকেট খেলেছিলেন সেফ-সোহার দাদু! ক্রিকেটের অজানা গল্প

সেরা শিরোনাম

India vs Sri Lanka 2nd Test Live : দ্বিতীয় সেশনের প্রথম বলেই আউট পন্থ
দ্বিতীয় সেশনের প্রথম বলেই আউট পন্থ
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?

ভিডিও

Anandapur BJP Clash : এন্টালির পর এবার আনন্দপুর! হাতাহাতি বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে !
Maharastra News : মহারাষ্ট্রের অমরাবতীতে সরকারি হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা। ABP Ananda live
BJP vs TMC: বাড়ি ফিরতেই TMCর প্রাক্তন কাউন্সিলরকে তাড়া, BJP-র কর্মী-সমর্থক ও স্থানীয়দের বিক্ষোভ
Baruipur News : বারুইপুরে বিজেপি কর্মী খুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ
Nagpur Incident:ওয়াটার ফিল্টার প্ল্যান থেকে গ্যাস লিকে, অসুস্থ হয়ে ৪০ জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget