এক্সপ্লোর

T20 World Cup 2024: যুক্তরাষ্ট্রে কোহলির আঁটসাঁট নিরাপত্তা, ঘোড়সওয়ার পুলিশ থেকে বডিগার্ড, অভাব নেই কিছুর

Virat Kohli: কোহলি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেও, তিনি ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেননি।

নিউ ইয়র্ক: বিরাট কোহলি (Virat Kohli), বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটারদের প্রসঙ্গ উঠলেই সবার আগে বিরাটের নাম উঠে আসবেই। তিনি যে বিশ্বের সবপ্রান্ত কতটা জনপ্রিয়, তা তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা দেখলে বোঝা যায়। ফের একবার বিরাটের জনপ্রিয়তার ছবি ধরা পড়ল সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে।

পশ্চিম এশিয়ার দেশগুলিতে ক্রিকেটের জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও, যুক্তরাষ্ট্রের মতো দেশে ক্রিকেট জনপ্রিয়তা যে এখনও তুলনামূলক অনেকটাই কম, তা বলার জো রাখে না। তবে ভারতীয় ক্রিকেট দল বিশ্বের জনপ্রিয়তম দল এবং সেই দলের মহাতারকা ক্রিকেটারদের মধ্যে একজন কোহলি। তাই তাঁর নিরাপত্তায় যাতে বিন্দুমাত্র ফাঁক ফোকর না থাকে, সেই প্রচেষ্টায় সদা তৎপর থাকেন নির্মাতা। যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) আয়োজিত হলেও তাই কোহলির জন্য একেবারে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 

সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে বিরাটকে হেঁটে মাঠে ঢুকতে দেখা যাচ্ছে। সেখানে তাঁকে ঘিরে পুলিশ, ঘোড়সওয়ার পুলিশ থেকে বডিগার্ড, কিছুরই অভাব নেই। এই নিরাপত্তার এই বজ্রআঁটুনি দেখে কোহলি যে কতটা জনপ্রিয় এবং তিনি কতটা গুরুত্বপূর্ণ, তাঁর আন্দাজ সহজেই পাওয়া যায়। প্রসঙ্গত, এই ভিডিওতে কোহলির পাশে রিঙ্কু সিংহকেও হাঁটতে দেখা গিয়েছে। আরেক ভিডিওতে কোহলির মুখে 'গডস প্ল্যান' উদ্ধৃিতিটি শোনা যায়। আইপিএল জিতে রিঙ্কুর মুখ থেকেও কিন্তু এমনটাই শোনা গিয়েছিল। 

কোহলি এবং রিঙ্কুর সম্পর্ক যে সময়ের সঙ্গে সঙ্গে বেশ জমে উঠছে, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, কোহলি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেও, তিনি ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেননি। ফলে তাঁকে সম্ভবত সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধেই খেলতে দেখা যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর রেকর্ড অনবদ্য। এ বারের টুর্নামেন্টেও ফের একবার কোহলি জ্বলে উঠেন কি না, সেটাই দেখার বিষয়। ভারতের জন্য কোহলির ফর্মে থাকাটা যে কতটা জরুরি, তা আলাদা করে কিন্তু বলে দেওয়ার প্রয়োজন নেই। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে...' পরিস্থিতি যাই হোক, লড়াই থামাতে নারাজ হার্দিক

সেরা শিরোনাম

India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget