এক্সপ্লোর

India vs Australia-A Match: বর্ডার-গাওস্কর ট্রফির আগে ভারতীয় 'এ' দলের হয়েও ব্যর্থ রাহুল, রান পেলেন না অভিমন্যু ঈশ্বরণও

KL Rahul Form Issues: ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে মাত্র চার রান করেন কেএল রাহুল। গোটা দল মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায়।

মেলবোর্ন: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তেমন রান পাননি। তারপরেই পরপর দুই টেস্টে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিনি জাতীয় দলে রয়েছেন। সেই বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) আগে রাহুলকে (KL Rahul) ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। সেখানে ওপেন করতে নেমেও ব্যর্থ তিনি।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় 'এ' দল (India A vs Australia A) প্রথম আনঅফিয়াল টেস্টে হেরেছে। দ্বিতীয় টেস্টের আগে দলে ধ্রুব জুরেল ও কেএল রাহুলকে যোগ করা হয়। দুইজনে ভারতের মূল দলেও রয়েছেন। বর্ডার-গাওস্কর ট্রফির আগে গুরুত্ব ফর্মে ফেরার জন্য এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য রাহুলদের আগেভাগেই অজ়িভূমে পাঠানো হয়। শোনা যাচ্ছে বর্ডার-গাওস্কর ট্রফির শুরুর দিকে রোহিত শর্মা থাকবেন না। তিনি বাবা হতে চলেছেন। তাই পার্থে খেলবেন না। সেক্ষেত্রে ওপেনিংয়ে তাঁর বিকল্প কে হতে পারেন? এক্ষেত্রে লড়াই অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ও কেএল রাহুলের মধ্যে। 

সেই কারণেই 'এ' দলের হয়ে এদিন ওপেন করতে পাঠানো হয় রাহুলকে। তাঁর সঙ্গে আরেক ওপেনার তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ ঈশ্বরণ। কিন্তু না রাহুল, না ঈশ্বরণ, কেউই রান পেলেন না। রাহুলের সংগ্রহ যেখানে চার রান, সেখানে ঈশ্বরণ তো খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। মাত্র ১৬১ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় 'এ' দল। 

মাইকেল নাসেরের বলে ঈশ্বরণ ও সাঈ সুদর্শন ম্যাচের প্রথম ওভারে সাজঘরে ফিরলেও, রাহুল স্কট বোল্যান্ডের বিরুদ্ধে চার মেরে শুরুটা ভাল করেন। তবে ঠিক তার তিন বল পর রাহুল অফস্টাম্পের বলে খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন। মাইকেল নাসেরের চার উইকেটে এদিন ভারতীয় 'এ' দল বড় রান তুলতে ব্যর্থ হয়। একমাত্র ধ্রুব জুরেলই ৮০ রানের দুরন্ত ইনিংসে নজর কাড়েন। এছাড়া দেবদত্ত পাড়িক্কাল ২৬ রানের ইনিংসে খানিকটা লড়াই করেন। জবাবে দিনশেষে অস্ট্রেলিয়া 'এ'-র স্কোর দুই উইকেটের বিনিময়ে ৫৩ রান। মুকেশ কুমার ও খলিল আমেদ একটি করে সাফল্য পেয়েছেন। আপাতত প্রথম দিনের খেলাশেষে ভারতীয় 'এ' দল ১০৮ রানে এগিয়ে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: জাতীয় টেস্ট দলে ব্রাত্য, রিটেন করেনি KKR, তবে রঞ্জিতে স্বপ্নের ফর্মে শ্রেয়স, হাঁকালেন দ্বিশতরান 

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget