এক্সপ্লোর

IND vs ENG 3rd Test: নির্বাচকপ্রধানের উপস্থিতিতে সেঞ্চুরি, আহত রাহুলের বদলে তৃতীয় টেস্টে ডাক পেলেন পাড়িক্কাল

Devdutt Padikkal: সম্প্রতি তামিলনাড়ুর বিরুদ্ধে ১৫১ রানের এক অনবদ্য ইনিংসও খেলেছিলেন দেবদত্ত পাড়িক্কাল, তাও আবার নির্বাচকপ্রধান অজিত আগরকরের উপস্থিতিতে।

মুম্বই: জল্পনা ছিলই। সেই জল্পনাই সত্যি হল। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে আয়োজিত তৃতীয় টেস্ট (IND vs ENG 3rd Test) থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul)। তাঁর বদলে ভারতীয় দলে ডাক পেলেন তাঁর কর্ণাটক তথা নতুন লখনউ সুপার জায়ান্টস সতীর্থ দেবদত্ত পাড়িক্কাল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে সোমবার, ১২ ফেব্রুয়ারি রাহুলে ছিটকে যাওয়ার খবর সুনিশ্চিত করা হয়।

বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'কেএল রাহুলের তৃতীয় টেস্টে অংশগ্রহণ তাঁর ফিটনেসের ওপর নির্ভরশীল ছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে আয়োজিত তৃতীয় টেস্ট থেকে তিনি ছিটকে গেলেন। বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রাহুল ভালভাবেই পুরো ফিট হওয়ার দিকে এগোচ্ছেন। তবে তিনি আপাতত ৯০ শতাংশ ফিট। চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য সম্পূর্ণ ফিট হওয়ার জন্য ওঁ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের ফিট হওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবেন।'

 

রাহুলের বদলি হিসাবে বিসিসিআইয়ের নির্বাচন কমিটি তরুণ দেবদত্ত পাড়িক্কালের (Devdutt Padikkal) নাম ঘোষণা করেছে। বাঁ-হাতি ব্যাটার চলতি রঞ্জি ট্রফিতে ভাল ফর্মেই রয়েছেন। সম্প্রতি তামিলনাড়ুর বিরুদ্ধে ১৫১ রানের এক অনবদ্য ইনিংসও খেলেছিলেন তিনি, তাও আবার নির্বাচকপ্রধান অজিত আগরকরের উপস্থিতিতে। মরশুমের প্রথম রঞ্জি ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ১৯৩ রানের ইনিংসও আসে তাঁর ব্যাট থেকে। ভারতীয় 'এ' দলের হয়ে নিজের শেষ তিন ইনিংসে ১৯১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্মই তাঁকে জাতীয় দলে জায়াগা পাইয়ে দিল। 

এই ম্যাচে ভারতীয় একাদশে বেশ কিছু বদল ঘটতে পারে। খবর অনুযায়ী, তৃতীয় টেস্টে ভারতের হয়ে উইকেটের পিছনে দস্তানা হাতে কেএস ভারতের (KS Bharat) বদলে ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) দেখা যেতে পারে।  

এই সিরিজ়েই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন জুরেল। তবে প্রথম দুই টেস্টে একাদশে সুযোগ পাননি তিনি। তাঁর বদলে কেএস ভারতের ওপরই আস্থা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে সাত টেস্টে সুযোগ পেলেও ভারত ব্যাট হাতে আহামরি কিছুই করতে না পারায় জাতীয় নির্বাচকরা হতাশ। সাত টেস্টে মাত্র ২০.০৯ গড়ে ২২১ রান করেছেন। এই সিরিজ়ের দুই টেস্টে তাঁর সংগ্রহ ৯২ রান।

সেখানে ব্যাট হাতে ধ্রুব জুরেলের রেকর্ড প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ ভাল। ২২ বছর বয়সি জুরেল ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৪৭ গড়ে মোট ৭৯০ রান করেছেন। উত্তরপ্রদেশ তারকা ভারতীয় 'এ' দলের হয়েও রান পয়েছেন। গত মাসে ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে তিনি আমদাবাদে ৫০ রানের ইনিংস খেলেন। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধেও তিনি ৬৯ রানের ইনিংস খেলেছিলেন। তাই এবার জাতীয় দলের হয়ে তাঁকে পরখ করে দেখতে চান নির্বাচকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: নেতৃত্বে বদল, তিন ফর্ম্যাটের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বাংলাদেশ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget