এক্সপ্লোর

Rahul Dravid: নিজের বায়োপিকে অভিনয় করবেন? পরিচালক, নির্মাতাদের সামনে এই শর্ত রাখলেন দ্রাবিড়

Rahul Dravid Biopic: ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিততে না পারলেও কোচ হিসেবে সেই আক্ষেপ মিটে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেট দলের হেডকোচের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।

বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) 'দ্য ওয়াল' তিনি। কিংবদন্তিও বলা হয় তাঁকে। তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ। যুব বিশ্বকাপ জিতেছিলেন কোচ হিসেব। গত জুলাইয়ে ভারতের কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপও (T20 World Cup 2024) জিতেছেন। এবার রাহুল দ্রাবিড়কে কি দেখা যাবে সিনেমার পর্দায়? এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তেমনই সম্ভাবনা উসকে দিলেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিততে না পারলেও কোচ হিসেবে সেই আক্ষেপ মিটে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর ভারতীয় ক্রিকেট দলের হেডকোচের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। এবার দ্রাবিড়ের মুখে বলিউড প্রসঙ্গ। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে বলিউডের রুপোলি পর্দায় কি এবার দেখা যাবে দ্রাবিড়কে? দ্রাবিড়ের বায়োপিক যদি হয়, সেক্ষেত্রে কোন অভিনেতাকে পছন্দ করবেন তিনি? এমন প্রশ্নেরই মজাদার উত্তর দিলেন দ্রাবিড়। এই অনুষ্ঠানেই গাওস্করদের উপস্থিতিতে লাইফটাইম অ্যাচিভেমন্ট পুরস্কার পেলেন দ্রাবিড়। 

গত বুধবার CEAT ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজিত হয়েছিল মুম্বইয়ে। সেখানেই এক প্রশ্নোত্তর পর্বের দ্রাবিড়কে বায়োপিকের বিষয় প্রশ্ন করা হয়েছিল। সেখানেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ দ্রাবিড় বলেন, ''যদি টাকার অঙ্কটা ভাল হয়, তবে আমি নিজেই আমার চরিত্রে বায়োপিকে অভিনয় করতে রাজি আছি।'' 

গত বছর ওয়ান ডে বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে ভাল খেলেও শেষ পর্যন্ত ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। দেশের মাটিতে স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই প্রসঙ্গে মুখ খুলে দ্রবিড় বলেন, ''আমার মনে হয় না ফাইনালে আলাদা কিছু আমরা করতে পারতাম। গোটা টুর্নামেন্টে রোহিত ও তাঁর দল দুর্দান্ত খেলেছে। টানা ১০ ম্য়াচ জিতেছিল দল। সঠিক পরিকল্পনা মত অনুশীলন করেছিল দলের প্রত্যেকে। সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে অবগত ছিল। এই পরিস্থিতিতে আলাদা কিছু করার প্রয়োজন ছিল না আমাদের। ফাইনালের দিন একটু ভাগ্য সঙ্গ দিলেই হয়ত ফলটা অন্য হতে পারত।''

টিম ইন্ডিয়ার হেড কোচ পদ থেকে সরে দাঁড়ানোর পর রিপোর্ট অনুযায়ী একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাহুল দ্রাবিড়কে মেন্টরের ভূমিকায় চাইছে। সেই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। এই বিষয়ে এখনও অবধি পোক্ত কিছু শোনা যায়নি বা কথাবার্তাও এগিয়েছে বলে কোনও খবর নেই। দ্রাবিড় কিন্তু অতীতেও আইপিএলে মেন্টরের দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সাল পর্যন্ত কিংবদন্তি এই ক্রিকেটার দিল্লি ডেয়ারডেভিলসের কোচ ছিলেন। তবে 'স্বার্থের সংঘাত'-র জেরে বাধ্য হয়েই তিনি সেই পদ থেকে সরে দাঁড়ান। তারপর আইপিএল থেকে সরে দাঁড়িয়ে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল, ভারতীয় এ দল এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ সালে এরপরেই জাতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব দ্রাবিড়ের হাতে ওঠে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget