এক্সপ্লোর

ENG vs AUS: লজ্জার রেকর্ড বিশ্বজয়ী অজি পেসারের, লর্ডসে অর্ধশতরান হাঁকিয়ে নজির লিভিংস্টোনের

Mitchell Starc: লিয়াম লিভিংস্টোনের সামনে রীতিমত ছন্নছাড়া লাগল অজি পেসারকে। ইংল্য়ান্ডও অস্ট্রেলিয়াকে চতুর্থ ওয়ান ডে ম্য়াচে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ২-২ সমতা ফেরাল।

লর্ডসে: সময়টা সত্যিই ভাল যাচ্ছে না মিচেল স্টার্কের। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান হজম করার লজ্জার রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্য়াচে এক ওভারে ২৮ রান খরচ করলেন ২ বারের ওয়ান ডে বিশ্বকাপজয়ী অজি পেসার। লিয়াম লিভিংস্টোনের সামনে রীতিমত ছন্নছাড়া লাগল অজি পেসারকে। ইংল্য়ান্ডও অস্ট্রেলিয়াকে চতুর্থ ওয়ান ডে ম্য়াচে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ২-২ সমতা ফেরাল।

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল অজিরা। এই পরিস্থিতিতে লর্ডসে চতুর্থ ওয়ান ডে ম্য়াচ হারলে ঘরের মাঠে সিরিজ খোয়াতে হত ইংল্যান্ডকে। হ্যারি ব্রুকের নেতৃত্বে এই সিরিজে খেলছে ইংল্যান্ড দল। বৃষ্টিবিঘ্নিত ৩৯ ওভারের ম্য়াচে প্রথমে ব্য়াট করতে নেমে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ৩১২ রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। যার নেপথ্যে বেন ডাকেট, হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনের অর্ধশতরান। ডাকেট ওপেনিংয়ে নেমে ৬৩ রানের ইনিংস খেলেন। ব্রুক ৫৮ বলে ৮৭ রান করেন ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে। তবে সবচেয়ে বেশি নির্দয় ছিলেন অজি বোলারদের প্রতি লিয়াম লিভিংস্টোন। ২৭ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে ৩টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান বিধ্বংসী এই ব্যাটার। 

ইংল্যান্ডের ইনিংসের শেষ ওভারে বল করতে এসেছিলেন মিচেল স্টার্ক। সেই ওভারে প্রথম বলেই ছক্কা হাঁকান লিভিংস্টোন। দ্বিতীয় বলে কোনও রান হয়নি। এরপর টানা তিন বলে তিনটি ছক্কা ইংরেজ ব্যাটারের। শেষ বলে বাউন্ডারি হাঁকান আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা এই ব্যাটার। নিজের অর্ধশতরান পূরণ করার পথে মাত্র ২৫ বল সময় নেন লিভিংস্টোন। লর্ডসে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান এটি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by We Are England Cricket (@englandcricket)

এই মাঠে ওয়ান ডে ফর্ম্য়াটে এক ম্য়াচে এতগুলো ছক্কাও কোনও ব্যাটার এর আগে হাঁকাননি। রান তাড়া করতে নেমে ২৪.৪ ওভারে ১২৬ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে কোনও ব্যাটারই ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। ট্রাভিস হেড সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া স্মিথ, ম্য়াক্সওয়েলের মত সিনিয়ররা পুরো ফ্লপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget