এক্সপ্লোর

Mayank Agarwal Post: জল খেয়েই অসুখ! সাম্প্রতিক অতীতের স্মৃতি উস্কে সোশ্যাল মিডিয়ায় ময়ঙ্কের মজাদার পোস্ট

Mayank Agarwal: বিমানে জলের বোতল হাতে ছবি দিয়ে এক মজাদার ক্যাপশন লেখেন ময়ঙ্ক।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই ভারতীয় তারকা ক্রিকেটার তথা কর্ণাটক অধিনায়ক ময়ঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) আকস্মিক অসুস্থতা ভারতীয় ক্রিকেটমহলকে উদ্বিগ্ন করেছিল। সেই অসুখ কাটিয়ে মাঠেও ফিরেছেন তিনি। এবার নিজেই ওই ঘটনার স্মৃতিচারণ করে এক মজাদার পোস্ট করলেন ময়ঙ্ক।

আগরতলা থেকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ফেরার সময় ময়ঙ্ক বিমানে জল খেয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন। ভর্তি হতে হয়েছিল হাসপাতালেও। সম্প্রতি তিনি বিমানে বসে জলের বোতল হাতে এক ছবি পোস্ট করে সেই ঘটনারই স্মৃতি উস্কে লেখেন, 'বিলকুল রিস্ক নেহি লেনে কা রে বাবা।' অর্থাৎ 'বিন্দুমাত্র ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই আর।' ময়ঙ্কের এই পোস্ট যে তাঁর অসুস্থতার স্মৃতি উস্কেই, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।

বিমানে এক পাউচ থেকে জল খেয়েই ময়ঙ্কের শরীর খারাপ লাগা শুরু হয়। তাঁর স্বর ফিরতেও সময় লাগে কিছুটা। এই কাণ্ডের পর কর্ণাটকের টিম ম্যানেজারের তরফে পুলিশে অভিযোগও জানানো হয়। ময়ঙ্ক সেই ঘটনার জেরে হাসপাতালে ভর্তি থাকার পর রেলওয়েজের বিরুদ্ধে কর্ণাটকের হয়ে মাঠে নামতে পারেননি। 

 

তবে তিনি এই মাসের শুরুর দিকেই তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২২ গজে প্রত্যাবর্তন ঘটান। চলতি মরশুমটা কর্ণাটক অধিনায়কের জন্য একেবারে যে খারাপ কাটছে, তা কিন্তু নয়। রঞ্জির গ্রুপ পর্বের সাত ম্যাচে ডান হাতি ওপেনার মোট ৩৯৮ রান করে ফেলেছেন। দুই শতরান এবং সমসংখ্যক অর্ধশতরানও এসেছে তাঁর ব্যাট থেকে। 

তাঁর দল কর্ণাটকও বেশ ভালই পারফর্ম করেছে। এলিট গ্রুপ 'সি'-তে ২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করে কর্ণাটক। রঞ্জির কোয়ার্টার ফাইনালেও নিজেদের স্থান পাকা করে নিয়েছে ময়ঙ্কের নেতৃত্বাধীন কর্ণাটক দল। সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্যে কর্ণাটক বিদর্ভের বিরুদ্ধে মাঠে নামবে। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের সূচিও ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই সূচি অনুযায়ী ২৩ তারিখ থেক শুরু হবে কর্ণাটক বনাম বিদর্ভের রঞ্জি ট্রফি ম্যাচ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ঘোষিত হল দিনক্ষণ, রঞ্জির কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের মুখোমুখি হবে?          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget