এক্সপ্লোর

Mohammed Shami: কেন ক্ষমা চাইলেন শামি? অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট পেসারের

Border Gavaskar Trophy: গত বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন ভারতীয় পেসার। এরপরই গোড়ালির অস্ত্রোপচারের জন্য ছিটকে যান তিনি।

কলকাতা: সকলেই প্রত্যাশা করেছিলেন যে, অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে সুযোগ পাবেন তিনি। অজি ভূমেই প্রত্যাবর্তন ঘটাবেন জাতীয় দলে। কিন্তু অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা হয়নি মহম্মদ শামির (Moahammed Shami)। কয়েকদিন আগে বাংলার ডানহাতি পেসার জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফিতে খেলতে যাওয়ার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। সেই মতো বাংলার হয়ে রঞ্জি ট্রফির কয়েকটি ম্যাচেও খেলার কথা ছিল তাঁর। কথা ছিল নভেম্বরের শুরুতেই বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নামার, কিন্তু তাঁর আগেই বড় ধাক্কা খেয়েছেন শামি। তাঁর নতুন চোটের কথা জানা গিয়েছে।

শুক্রবার রাতে ভারতীয় দলের সিনিয়র নির্বাচক কমিটি বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দল ঘোষণা করেছেন। সেখানে নতুন মুখ বেশ কয়েকজন থাকলেও সাম্প্রতিককালে অন্যতম সফল পেসার মহম্মদ শামির নাম নেই। শামির ফিটনেস নিয়ে সংশয় থাকাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন সকলে।

গত বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে শেষবার জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন ভারতীয় পেসার। এরপরই গোড়ালির অস্ত্রোপচারের জন্য ছিটকে যান তিনি। মাঠের বাইরেই রয়েছেন গত প্রায় ১১ মাস ধরে। এরই মধ্যে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা পেসার। আশা করা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই তিনি মাঠে ফিরতে পারেন। তবে সেটা হয়নি। অস্ট্রেলিয়া সফরেও তিনি জাতীয় দলের বাইরেই থেকে গেলেন।

এরপরই শামি ইনস্টাগ্রামে লিখেছেন, 'প্রত্যেক দিন নিজের সেরাটা দিচ্ছি আর বোলিংয়ে উন্নতি করছি। ম্যাচ খেলার জন্য নিজেকে প্রস্তুত করায় আরও মনোযোগ দিতে চাই। ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলতে চাই। সমস্ত ক্রিকেট প্রেমী আর ভারতীয় বোর্ডের কাছে দুঃখ প্রকাশ করছি। খুব তাড়াতাড়ি লাল বলের ক্রিকেট খেলব।'

অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল

রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ়‌ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।

রিজ়ার্ভে আছেন: মুকেশ কুমার, নভদীপ সাইনি, খলিল আমেদ।

আরও পড়ুন: ঘরের মাঠে নিজেদের অস্ত্রে নিজেরাই ঘায়েল টিম ইন্ডিয়া? প্রশ্ন তুলছেন কিংবদন্তি ক্রিকেটার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget