এক্সপ্লোর

Shami Advises Umran: বুমরাকে মিস করছেন শামি? তরুণ উমরানকে কী পরামর্শ দিলেন ভারতীয় তারকা?

Jasprit Bumrah: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বুমরাকে সুযোগ দেওয়া হলেও, তাঁর চোট না সারায় ফের একবার দল থেকে বাদ পড়েন তারকা বোলার।

নয়াদিল্লি: চলতি ভারত-নিউজিল্যান্ড সিরিজে এখনও পর্যন্ত ভারতীয় (Team India) একাদশে সুযোগ পাননি উমরান মালিক (Umran Malik)। তবে উমরানের প্রতিভা নিয়ে কারুরই কোনও সন্দেহ নেই। ঘণ্টায় ১৫০-র অধিক গতিতে বল করতে সক্ষম ভারতীয় তরুণ। আরেক ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) মতে উমরানের মধ্যে বিশ্বকে শাসন করার ক্ষমতা রয়েছে। তবে তরুণ উমরানকে উন্নতির জন্য নিজের লাইন এবং লেংথে কাজ করার পরামর্শও দিলেন শামি।

উমরানকে পরামর্শ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে শেষে বিসিসিআই টিভির হয়ে এক সাক্ষাৎকারে শামি উমরানকে বলেন, 'তোমার গতির বিরুদ্ধে খেলাটা একেবারেই সহজ নয়। তবে আমি তোমায় কেবলমাত্র একটি পরামর্শই দেব। নিজের লাইন এবং লেংথ নিয়ে একটি কাজ কর। লাইন এবং লেংথের ওপর দখল পেয়ে গেলেই বিশ্বকে শাসন করার দক্ষতা রয়েছে। তোমার অনেক গতি রয়েছে এবং তোমার ভবিষ্যত কিন্তু উজ্জ্বল। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করছি তুমি ভবিষ্যতে ভালই করবে।'

বুমরা প্রসঙ্গে শামি

মহম্মদ সিরাজ, শামিদের দুরন্ত বোলিংয়ে ভর করে পর পর সিরিজ জিতেই চলেছে ভারতীয় দল। শামি, সিরাজরা যশপ্রীত বুমরার অনুপস্থিতি এখনও অবধি তেমনভাবে বুঝতেই দেননি। বুমরার বিষয়ে কথা বলতে গিয়ে শামি বলেন, 'ও (বুমরা) দারুণ বোলার। তাই স্বাভাবিকভাবেই ওর অনুপস্থিতি আমরা অনুভব করি। ভাল খেলোয়াড়ের অনুপস্থিতি তো বোঝা যায়ই। তবে তার জন্য তো আর খেলা থেমে যেতে পারে না। আশা করছি ও দ্রুতই ফিরে আসবে এবং ও ফেরায় দল আরও মজবুত হবে। ও নিজের ফিটনেস নিয়ে কাজ করছে আর আমরা ওর অপেক্ষায় রয়েছি।'

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু এই সময়ে দাঁড়িয়ে। গতকাল ৬ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন শামি। প্রথম স্পেলেই কিউয়ি ব্য়াটিং লাইন আপে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন বাংলার এই পেসার। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে শামি বলছেন, 'আমার মনে হয় বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টের আগে ম্যাচ খেলাটা খুব দরকার। অনুশীলনের থেকেও গুরুত্বপূর্ণ। টিম ম্য়ানেজমেন্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে আমাকে সহ বেশ কয়েকজন সিনিয়রকে মাঝেমধ্যেই বিশ্রাম দিয়েছেন। তবে বিশ্বকাপের আগে আরও কিছুটা সময় রয়েছে। তাই নিজেদের ঝালিয়ে নেওয়ার সময় পাব আমরা।'

আরও পড়ুন: যশপ্রীত বুমরা দলে ফিরলে কি জায়গা হারাবেন সিরাজ? ভারতীয় বোলিং কোচের কথায় ইঙ্গিত স্পষ্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget