এক্সপ্লোর

Mohammed Shami: জনপ্রিয়তার মাশুল! শামির বাড়ির সামনে অনুরাগীদের ভিড়, বাড়ল নিরাপত্তা

Indian Cricket Team: সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে ২৪টি উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি।

নয়াদিল্লি: ভারতীয় দল বিশ্বকাপ জিততে না পারলেও, টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) হয়ে অনবদ্য পারফর্ম করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সর্বাধিক উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন ভারতের তারকা ফাস্ট বোলার। বিশ্বকাপের তাঁর অনবদ্য পারফরম্যান্সের পর তিনি স্বাভাবিকভাবেই 'ফ্যান ফেভারিট' হয়ে উঠেছেন। তবে এই জনপ্রিয়তার জেরেই নাজেহাল অবস্থা শামির।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি রিল পোস্ট করেন শামি যেখানে উত্তরপ্রদেশে তাঁর বাড়ির সামনে শয়ে শয়ে অনুরাগীর জমায়েত দেখা যাচ্ছে। তাঁকে এক ঝলক দেখার জন্য, তাঁর সঙ্গে কথা বলার জন্যই অনুরাগীরা ভিড় জমান। আর এর জেরেই বাধ্য হয়ে শামির বাড়িতে নিরাপত্তা আরও কড়াকড়ি করতে হল। বিশ্বকাপে শামি প্রথম চারটি ম্য়াচ না খেললেও, দলে আসার পর থেকেই অনবদ্য পারফর্ম করেন। সাত ম্যাচে তিনি ২৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@mdshami.11)

উত্তরপ্রদেশের অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন শামি। তবে উত্তরপ্রদেশ নয়, তিনি নিজের রাজ্যে সুযোগ না পেয়ে বাংলায় চলে আসেন। বাংলা দলের হয়েই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন এবং সেখান থেকেই জাতীয় দলের হয়ে সুযোগ পান। শামির বোলিংয়ে টিম ইন্ডিয়ার বোলিং কোচ পারস মামব্রে অভিভূত। শামি প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেন, 'শামি অসম্ভব পরিশ্রমী। নেটে  ঘন্টার পর ঘন্টা অনুশীলন করে ও।  নিজেকে নিখুঁত করে তুলতে চায় ক্রমাগত।  এভাবে রিস্ট পজিশনে সঠিক রেখে আপরাইট সিমের ওপর টানা পরপর বল করে যাওয়া মুখের কথা নয়। ও সত্যি বিস্ময়।'

শামিকে বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে আবার খেলতে দেখা যেতে পারে। তবে সবটাই শামির ফিটনেসের উপর নির্ভরশীল। আশা করা হচ্ছে টেস্ট সিরিজ় শুরুর আগে শামি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবেন। সেখানেই ফিটনেস পরীক্ষা দিয়ে রামধনুর দেশের উদ্দেশে উড়ে যাবেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন: অভিষেকই হয়নি তিন ক্রিকেটারের, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের ১৬ জনের জন্য দল ঘোষণা ইংল্যান্ডের 

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget