এক্সপ্লোর

Mohammed Shami: বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলবেন মহম্মদ শামি? বাড়ছে আশা

Mohammed Shami Update: চিন্নাস্বামীতে মহম্মদ শামি দুপুর ২.৩০ নাগাদ নিজের অনুশীলন শুরু করেন এবং বিকেল ৩.৫০ পর্যন্ত অনুশীলন করেন বলে খবর। 

বেঙ্গালুরু: রবিবাসরীয় বেঙ্গালুরু ভারতীয় দলের সমথর্কদের জন্য খুব একটা আনন্দের বার্তা বয়ে নিয়ে আসেনি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে প্রথম টেস্ট ম্যাচে (IND vs NZ 1st Test) পরাজিত হয় ভারতীয় দল। কবে ম্যাচ শেষে এক দৃশ্য দেখে টিম ইন্ডিয়ার সমর্থকরা খুশিই হবেন। বেঙ্গালুরুতে পুরোদমে বোলিং করতে দেখা গেল মহম্মদ শামিকে (Mohammed Shami)।

গত নভেম্বরে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরেই রয়েছেন মহম্মদ শামি। তিনি নিজের চোট সারাতে অস্ত্রোপ্রচারও করিয়েছেন। সেই চোট এখনও পুরোপুরি সারিয়ে ফিট হতে পারেননি শামি। তাঁর বর্ডার-গাওস্কর ট্রফিতে অংশগ্রহণ করা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক বেঙ্গালুরু টেস্টের আগেই বলেছিলেন, 'সত্যি বলতে অস্ট্রেলিয়া সিরিজ়ে ওর খেলা নিয়ে কিছু বলা সম্ভব নয় এখনই। হাঁটুতে সোয়েলিং হওয়া থাকায় ওকে আবার নতুন করে ফিটনেস নিয়ে কাজ করা শুরু করতে হয়েছে। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ও ডাক্তার এবং ফিজিওদের তত্ত্বাবধানে রয়েছেন। আধা ফিট, অপ্রস্তুত শামিকে আমরা অস্ট্রেলিয়া নিয়ে যাব না।'

তবে শামিকে রবিবাসরীয় বিকেলে বেঙ্গালুরুতে প্রধান পিচে বোলিং করতে দেখা গিয়েছে। টানা এক ঘণ্টা পুরোদমে বোলিং করেন শামি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের ভেন্যু বেঙ্গালুুরুতেই অবস্থিত। সেখানেই রিহ্যাব সারছেন শামি। সেই ফাঁকেই ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ শেষে মাঝ পিচে বোলিং করলেন শামি।

ফিল্ডিং অনুশীলনেও অংশ নেন তারকা ফাস্ট বোলার। রিপোর্ট অনুযায়ী শামির অনুশীলন করার সময় ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার ও বোলিং কোচ মর্নি মর্কেলও উপস্থিত ছিলেন। শামি দুপুর ২.৩০ নাগাদ নিজের অনুশীলন শুরু করেন এবং বিকেল ৩.৫০ পর্যন্ত অনুশীলন করেন বলে খবর। তবে রবিবার প্রথম নয়, ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট চলাকালীন শামিকে এর আগেও ভারতীয় নেটে দেখা গিয়েছিল।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের খেলা শেষেও নেটে মহম্মদ শামিকে বল হাতে দেখা গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী শামির হাঁটুতে ব্যান্ডেজ লাগানো থাকলেও, তাই নিয়েই তিনি বল করেন। তিনি শুরুটা ছোট রান আপ ও ধীর গতিতে করলেও, আস্তে আস্তে রান আপ এবং গতি দুইই বাড়ে। গোটা বিষয়টাই যে টিম ইন্ডিয়া অনুরাগীদের মুখে হাসি ফোটাবে, তা বলাই বাহুল্য 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে কিউয়িদের বিরুদ্ধে পরাজয়ের পরেই ভারতীয় দলে ডাক পেলেন ওয়াশিংটন সুন্দর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget