এক্সপ্লোর

ICC ODI Rankings: দুরন্ত পারফরম্যান্সের সুফল, ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন সিরাজ

Mohammed Siraj: ২৮ বছর বয়সি ভারতীয় তারকা তিন বছর পর গত ফেব্রুয়ারিতেই ভারতের সীমিত ওভারের দলে প্রত্যাবর্তন ঘটান।

দুবাই: চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরা। তবে বুমরার অনুপস্থিতিতেও একের পর এক সিরিজ জিতেছে ভারতীয় দল। সাম্প্রতিক সময়ে ভারতের এই অভাবনীয় সাফল্যের পিছনে বল হাতে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ভূমিকা অনস্বীকার্য। গত বছর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সিরাজই সর্বাধিক উইকেট নিয়েছেন। দুরন্ত পারফরম্যান্সের সুফলও পেলেন ভারতের তারকা বোলার।

শীর্ষে সিরাজ

সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) জস হ্যাজেলউডকে সরিয়ে এক নম্বর বোলারের স্থান দখল করে নিলেন মহম্মদ সিরাজ। ২৮ বছর বয়সি ভারতীয় তারকা তিন বছর পর গত ফেব্রুয়ারিতেই ভারতের সীমিত ওভারের দলে প্রত্যাবর্তন ঘটান। তারপর থেকে ২০টি ম্যাচে ৩৭টি উইকেট নিয়েছেন সিরাজ। এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন সিরাজ।

সিরাজের দখলে বর্তমানে ৭২৯ রেটিং পয়েন্ট রয়েছে। তবে তাঁর ও দ্বিতীয় স্থানে থাক জস হ্যাজেলউডের মধ্যে রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র দুই। প্রসঙ্গত, গতকালই সিরাজ আইসিসির বর্ষসেরা ওয়ান ডে একাদশে সুযোগ পান। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছনোর সুখবর পেলেন ভারতীয় তারকা।

 

এক নম্বর ভারত

নিউজিল্য়ান্ডকে ওয়ান ডে সিরিজে হারিয়ে ক্রমতালিকায় শীর্ষে উঠে এল ভারতীয় দল। টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড শিবিরকে ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে রোহিতের দল। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই ৫০১০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে রয়েছে রোহিতের দল। ৩৪০০ পয়েন্ট ঝুলিতে পুরে ১১৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া তালিকায় তৃতীয় ও নিউজিল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ ও বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে।

বর্ষসেরা দল

আইসিসি বর্ষসেরা ওয়ান ডে (ICC Mens Odi Team 2022) একাদশে সুযোগ পেলেন ভারতের ২ তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ। গত ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে ফর্ম্যাটে যে যে প্লেয়াররা তাঁদের সেরা পারফরম্যান্স দিয়েছেন ব্যাটিং ও বোলিংয়ে, তাঁদের মধ্যে সেরা একাদশ বেছেছে আইসিসি। সেই তালিকাতেই রয়েছেন শ্রেয়স (Shryeah Iyer) ও সিরাজ। তালিকায় অধিনায়ক বাছা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে (Babar Azam)। গত বছর ওয়ান ডে ফর্ম্যাটে ৮৪.৮৭ গড়ে পাক অধিনায়ক মোট ৬৭৯ রান করেছেন। তালিকায় বাকিরা হলেন, ট্রাভিস হেড, শাই হোপ, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহদি হাসান মিরাজ, ট্রেন্ট বোল্ট। 

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টেস্ট দলে সুযোগ পেলেন কেবল এক ভারতীয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget