এক্সপ্লোর

Mohun Bagan: ৪৫ ওভারে ৫৮৩ রান! মোহনবাগানের রেকর্ড স্কোরে কলকাতা ময়দানে আলোড়ন

CAB Ambar Roy Sub Junior Trophy: জবাবে গড়িয়া সবুজ দল ১৬.৪ ওভারে মাত্র ১৭ রানে অল আউট হয়ে যায়! মোহনবাগান ম্যাচ জেতে ৫৬৬ রানে!

কলকাতা: ক্রিকেটের বাইশ গজে হইচই ফেলে দিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব (Mohun Bagan A.C.)। সিএবি পরিচালিত অম্বর রায় সাব জুনিয়র ট্রফিতে প্রথমে ব্যাট করে গড়ল টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালীন রেকর্ড।

কী সেই রেকর্ড?

৪৫ ওভারে ৫৮৩ রান! ওভার প্রতি উঠল প্রায় ১৩ রান করে। যা নিয়ে কলকাতা ময়দানে হইচই পড়ে গিয়েছে। 

মঙ্গলবার অনূর্ধ্ব ১৩ অম্বর রায় সাব জুনিয়র টুর্নামেন্টে (Ambar Roy Sub Junior Trophy) মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও গড়িয়া সবুজ দল। প্রথমে ব্যাট করে সবুজ-মেরুন শিবিরের খুদেরা। ৪৫ ওভারে তোলে ৫৮৩/৪। অম্বর রায় সাব জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে যা রেকর্ড। বিবেক কুমার অপরাজিত ১৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে। সুবর্ণ দে ১১৯ রান করে। দীপ দাশগুপ্ত করে ৬৩ রান। প্রণব দাস ৯৭ রান করে অপরাজিত ছিল।

জবাবে গড়িয়া সবুজ দল ১৬.৪ ওভারে মাত্র ১৭ রানে অল আউট হয়ে যায়! মোহনবাগান ম্যাচ জেতে ৫৬৬ রানে! মোহনবাগান ক্লাবের হয়ে অঙ্গদ রাজভার মাত্র ৫ রানে ৩ উইকেট নেয়। ৬ রানের বিনিময়ে ২ উইকেট নেয় খুশবন্ত পাল। কোনও রান না দিয়ে ২ উইকেট নেয় বিবেক।

মেয়র্স কাপে উজ্জ্বল সক্ষম, অংশু

মঙ্গলবার মেয়র্স কাপের গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ ছিল। নজর কাড়ল সক্ষম সিংহ। দিল্লি পাবলিক স্কুল মেগাসিটির হয়ে ১০১ রান করার পাশাপাশি বল হাতে নিল ৩৪ রানে ৩ উইকেট। পাশাপাশি সফল ইমরান ১৩ রানে নিল ৪ উইকেট। সুপর্ণ চন্দ্র করেছে ৮৩ রান। রামমোহন মিশন হাইস্কুলকে ৮৪ রানে হারায় দিল্লি পাবলিক স্কুল মেগাসিটি।

অন্য ম্যাচে অংশু গায়েন (২৬ রানে ৪ উইকেট) ও গৌরাংশ জৈনের (৬৫ রান) দাপট দেখাল। দিল্লি পাবলিক স্কুল নিউ টাউন ১০ উইকেটে হারাল সেন্ট থমাস বয়েজ স্কুল খিদিরপুরকে।

মনোর্পণ দত্ত (৫৯), আরভ কেজরিওয়াল (২-৩১), অদ্রিশ বন্দ্যোপাধ্যায় (২-৫)-এর দাপটে বিবেকানন্দ মিশন স্কুল ৫ উইকেটে হারাল সেন্ট মেরিস অরফানেজ অ্যান্ড ডে স্কুলকে। 

অনিকেত শ (৩-২৯), দেবজিৎ দাস (৩৫)-এর সাফল্য পূর্বাঞ্চল বিদ্যা মন্দিরকে অ্যাডামাস ইন্টারন্যাশানল স্কুলের বিরুদ্ধে ৮ উইকেটে জয় এনে দিল। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল মাঠে হাজির না হওয়ায় পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল।

আরও পড়ুন: ঝুলিতে ২১ ক্রিকেটার, চোখধাঁধানো দাম পেলেন বেঙ্কটেশ, কেমন হল কেকেআর দল?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget