এক্সপ্লোর

MS Dhoni-Sakshi Anniversary: দেড় দশক পার, বিশেষ কেক কেটে বার্ষিকী পালন করলেন এমএস ধোনি-সাক্ষী

MS Dhoni-Sakshi Dhoni: নিজেদের বিবাহবার্ষিকীতে তাঁর ও ধোনির এক মিষ্টিমধুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সাক্ষী ধোনি।

নয়াদিল্লি: ৪ জুলাই, বৃহস্পতিবারই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ভারতে ফেরে টিম ইন্ডিয়া (Team India)। সাতসকালে টি-টোয়েন্টি বিশ্বজয়ী দলকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দের হাজির ছিলেন অগনিত সমর্থক। মুম্বইয়ে বাস প্যারেডেও প্রচুর মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় জনগণ তথা অধিনায়ক রোহিত শর্মার জন্য যেমন আজকের দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে, তেমনই টিম ইন্ডিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) জন্যও আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

২০০৯ সালে, আজ থেকে ১৫ বছর আগে এই দিনেই মহেন্দ্র সিংহ ধোনি ও সাক্ষীর (Sakshi Dhoni) একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল। যুগল হিসাবে দেড় দশক পার করার দিনটি খুব সাধাসিধেভাবেই উদযাপন করেন ধোনিদম্পতি। সাক্ষী ও মাহি ছোট্ট একটি কেক কেটে ঘরোয়া স্টাইলেই এই বিশেষে দিনটি পালন করেন। এক ভাইরাল ভিডিওতে তাঁদের কেক কাটতে দেখা যাচ্ছে। দম্পতির সঙ্গে ভিডিওতে এক সারমেয়কেও দেখা গিয়েছে।

 

আজকের দিনে সাক্ষী তাঁর ও ধোনির একটি মিষ্টি ভিডিও শেয়ার করেন। খানিক পুরনো সেই ভিডিওতে সামনে হাঁটা সাক্ষীর দিকে ধোনিকে বারংবার ফুল ছুড়তে দেখা যাচ্ছে। সেই ভিডিওটির ক্যাপশনে সাক্ষী হ্যাশটাগ দিয়ে লেখেন, 'বিবাহ জীবন'। মাহি অবশ্য সোশ্যাল মিডিয়ায় কিছুই শেয়ার করেননি। তিনি সোশ্যাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন। তাই এই বিশেষ দিনে তাঁর গণমাধ্যমে নিষ্ক্রিয়তা দেখে কেউই অবাক হবেন না। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Singh (@sakshisingh_r)

তবে ভারতের বিশ্বজয়ের পর ধোনি সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার উদ্দেশে এক বিশেষ বার্তা দিয়েছিলেন। তিনি লেখেন, '২০২৪-এর চ্যাম্পিয়ন। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। শান্ত থাকার জন্য বাহবা প্রাপ্য তোমাদের, নিজেদের ওপর বিশ্বাস রেখেছ এবং যেটা করার সেটাই করেছ। বিশ্বকাপ ফিরিয়ে আনার জন্য দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত ভারতীয়র তরফে তোমাদের ধন্যবাদ। অভিনন্দন। আরে...জন্মদিনে মূল্যবান উপহারের জন্য ধন্যবাদ।' তবে নিজের বিবাহবার্ষিকীতে তাঁর সহজ সরল সেলিব্র্রেশনের এই ভিডিওটি মানুষ হিসাবে ধোনি কেমন, তার পরিচয়বাহক। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রাজধানীতে বিরাট-সাক্ষাৎ, বিশ্বজয়ীর সঙ্গে দাদা করলেন দাদা বিকাশ, বোন ভাবনারা 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget