এক্সপ্লোর

World Cup 2027: 'কেন ওরা পরের বিশ্বকাপে খেলতে পারবে না?', রো-কোর ২০২৭ বিশ্বকাপ খেলার পক্ষে জোরাল সওয়াল ধোনির

MS Dhoni on Rohit-Kohli: রোহিত, বিরাটের বিশ্বকাপ খেলার প্রসঙ্গে ধোনির মত বয়স নয়, বরং ফিটনেস এবং পারফরম্যান্সটাই আসল মাপকাঠি।

নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit sharma), ভারতীয় ক্রিকেট দলের দুই স্তম্ভ। দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার। তবে কিছুদিন আগে অবধিও এই দুই মহাতারকা ক্রিকেটার ২০২৭ সালের বিশ্বকাপে খেলা নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন ছিল। তবে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কিন্তু এই বিষয়ে একেবারে নিশ্চিত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন দুই মহাতারকা ক্রিকেটার নিঃসন্দেহেই বিশ্বকাপে খেলতে পারেন।

রোহিত ও বিরাট, দুইজনেই বর্তমানে কেবল এক ফর্ম্যাটই খেলেন। ২০২৭ সালের বিশ্বকাপে তাঁদের বয়স হবে যথাক্রমে ৪০ ও ৩৮ বছর। সেই সময় মাত্র এক ফর্ম্যাট খেলে তাঁরা নিজেদের ফিটনেস বজায় রাখতে পারবেন কি না, তা নিয়েই মূলত প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। এই বিষয়ে ধোনির মত, 'কেন নয়? কেন ওরা পরের বিশ্বকাপে খেলতে পারবে না? আমার জন্য বয়সটা কোনও বাধা হতে পারে না। পারফরম্যান্স এবং ফিটনেসই আসল মাপকাঠি। আমার মনে হয় না কার কী করা উচিত, সেটা অন্য কেউ বলে দিতে পারেন। তবে হ্যাঁ, জিনিসপত্র স্পষ্ট থাকা দরকার, প্রত্যেককেই সমানভাবে দেখা উচিত।'

তিনি আরও যোগ করেন, 'বয়সটা কি কোনও কারণ হতে পারে? না। ফিটনেস হতে পারে? হ্যাঁ, ফিটনেসটা একটা কারণ। কারুর যদি বয়স ২২ বছরও হয় এবং সে যদি ফিট না হয়, তাহলে দলে তার জায়গা হয় না। আন্তর্জাতিক ক্রিকেট খেলার নির্দিষ্ট কিছু মাপকাঠি থাকে। বর্তমানে রোহিত, বিরাট হোক বা তিন, পাঁচ, দশ বছর পর এই অবস্থানে যারা থাকবেন, তাদের ক্ষেত্রেও বিষয়টা একই। কেবল তাদের বয়স ৩০-র কোঠায় বলেই আমরা তারা পরবর্তী বিশ্বকাপ খেলবে না, এটা নির্ধারণ করে দিতে পারি না। এই সিদ্ধান্ত কেবল ওরা নিজেরাই নিতে পারে। ওরা যদি পারফর্ম করতে থাকে এবং দেশের হয়ে খেলার স্পৃহা থাকলে, তাহলে ওরা কেন খেলবে না?'

কোহলি এবং রোহিতের বয়স, ফিটনেস নিয়ে যতই প্রশ্নচিহ্ন থাকুক না কেন, তারা কিন্তু এখনও দলের হয়ে নিরন্তর পারফর্ম করে চলেছেন। বিরাট কোহলি তো নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে একটি শতরান এবং একটি ৯৩ রানের ইনিংস খেলেন। আপাতত তিনি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুইয়ে রয়েছেন। রোহিত রয়েছেন চারে। তাই ধোনির কথার স্বপক্ষে যে যথেষ্ট যুক্তি রয়েছে, তা বলাই বাহুল্য।   

''

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget