এক্সপ্লোর

NZ vs AUS 1st Test: লায়নের স্পিনের ফাঁদে নাস্তানাবুদ নিউজ়িল্যান্ড, ১৭২ রানে জিতল অস্ট্রেলিয়া

Nathan Lyon: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেন।

ওয়েলিংটন: ন্যাথান লায়নের (Nathan Lyon) স্পিনের ফাঁদে নাস্তানাবুদ নিউজ়িল্যান্ড। দ্বিতীয় ইনিংস ছয় উইকেট নিলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার। ১৯৬ রানে অল আউট হয়ে গেল নিউজ়িল্যান্ড। ১৭২ রানে প্রথম টেস্ট (NZ vs AUS) জিতল অস্ট্রেলিয়া। টেস্টের প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেন লায়ন। এক ম্যাচে কিউয়িভূমে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব শেন ওয়ার্নেরও নেই। তিনিই প্রথম অজ়ি হিসাবে এই কৃতিত্ব গড়লেন তবে প্রথম ইনিংসে অপরাজিত ১৭৪ ও দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করার পাশাপাশি এক উইকেট নিয়ে ম্য়াচের সেরা হলেন ক্যামেরন গ্রিন।

এই টেস্টেই কর্টনি ওয়ালশকে পিছনে ফেলে সর্বকালের সপ্তম সর্বোচ্চ টেস্ট উইকেটসংগ্রাহক হয়ে গেলেন লায়ন। ম্যাচের চতুর্থ দিনের শুরুতে নিউজ়িল্যান্ডের স্কোর ছিল তিন উইকেটের বিনিময়ে ১১১ রান। প্রথম ইনিংসে ২০৪ রানে পিছিয়ে থাকলেও, গ্লেন ফিলিপ্সের প্রথম টেস্ট পাঁচ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অল আউট করে দেয় নিউজ়িল্যান্ড। অজ়িদের হয়ে নাইট ওয়াচম্যান হিসাবে নামা লায়ন সর্বাধিক ৪১ রানের ইনিংস খেলেন। কিউয়িদের সামনে জয়ের জন্য লক্ষ ছিল ৩৬৯ রান।

লায়ন চতুর্থ দিনের স্পিনসহায়ক পিচে শুরুটা বেশ ভালভাবেই করেন। দিনের সপ্তম ওভারেই অর্ধশতরানকারী রাচিন রবীন্দ্রকে ৫৯ রান ও টম ব্লান্ডলকে শূন্য রানে আউট করেন। নিজের পরের ওভারেই তিনি গ্লেন ফিলিপ্সকে এক রানে আউট করেন লায়ন। ১২৮ রানে ছয় উইকেট হারানোর পর স্কট কুগারলাইন আক্রমণাত্মক মেজাজে বেশ কয়েকটা বাউন্ডারি মারেন। ডারিল মিচেলও একদিক আগলে রাগছিলেন। দুইজনে ৩৬ রানের পার্টনারশিপ যোগ করেন। তবে ক্যামেরন গ্রিন সেই পার্টনারশিপ ভাঙেন। কুগারলাইন ২৬ রানের ইনিংস খেলেন।

ম্যাট হেনরি ১৪ রানের ইনিংস খেলার পর হ্যাজেলউডের বলে আউট হন। এরপর টিম সাউদিকে সাত রানে আউট করে লায়ন দশ উইকেট পূর্ণ করেন। শেষমেশ ডারিল মিচেলের লড়াকু ৩৮ রানের ইনিংস সমাপ্ত করে কিউয়িদের ইনিংস শেষ করে অজ়িরা। দুইদল ৮ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে।           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: আফগানিস্তানকে হারিয়ে প্রথমবার টেস্টে জয়, রেকর্ড গড়ে টেক্কা ভারত, নিউজিল্যান্ড, প্রোটিয়াদের 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget