এক্সপ্লোর

ICC: থেমেও থামছে না বিতর্ক, করমর্দন কাণ্ডের পরেই এবার পাকিস্তানকে নিয়মভঙ্গের চিঠি দিচ্ছে আইসিসি?

India vs Pakistan Asia Cup 2025: পাকিস্তানের তরফে ভারত ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণের দাবি তোলা হয়েছিল। সেই দাবি অবশ্য আইসিসিকর তরফে খারিজ করে দেওয়া হয়।

দুবাই: প্রবল বিতর্ক, আন্দোলন, বয়কটের ডাকের মাঝেই ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) এশিয়া কাপ (Asia Cup 2025) গ্রুপ পর্বের ম্যাচ আয়োজিত হয়েছিল। সেই ম্যাচের পর পাঁচদিন কেটে গেলেও, ম্যাচ নিয়ে চর্চা কমছে না। অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছেই। পাকিস্তানের তরফে সেই ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণের দাবি জানানো হয়েছিল। সেই দাবি তো মানা হয়ইনি, বরং এবার নিয়মলঙ্ঘন করায় পাকিস্তানেরই শাস্তি হতে পারে।

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে আইসিসি। নিয়মভঙ্গের কারণে শাস্তির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। আইসিসি সূত্রে খবর, ইতিমধ্য়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটি মেল করা হয়েছে। আইসিসি সিইও সংযোগ গুপ্তর তরফে পিসিবিকে এই মেল পাঠানো হয়েছে। কিন্তু কী বিষয়ে পিসিবির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে?

ভারত-পাকিস্তান হ্য়ান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টেকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছিল পাকিস্তান। তাঁর বিরুদ্ধে গোটা বিষয়টিকে প্রশয় দিয়ে নিয়মলঙ্ঘনের অভিযোগ আনা হয়। কিন্তু আইসিসি পাইক্রফ্টকে অপসারণের সেই দাবি মানেনি। এমন পরিস্থিতিতে পাকিস্তানের তরফে বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়। পিসিবির তরফে প্রাথমিকভাবে জানানো হয় তারা আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে খেলবে না। তবে পিসিবির তরফে যেমন কথা তেমন কাজ একেবারেই হয়নি। চেয়ারম্যান মহসিন নখবির বোর্ড সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর পাকিস্তান মাঠে নামে। ঘণ্টাখানেক দেরি করে শুরু হয় খেলা।

পিসিবির তরফে দাবি করা হয় পাইক্রফ্ট ওই ম্যাচে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন এবং পিসিবির সাজঘরে দলের অধিনায়ক সলমন আলি আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে পাইক্রফ্টের কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। কিন্তু ম্য়াচের দিন স্টেডিয়ামের ভিতরে খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের জায়গায় শুটিং করা নিষিদ্ধ। তবে সেখানেই এই বৈঠকটি আয়োজিত হয় এবং সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যা নিয়ম বিরুদ্ধ। পিসিবিকে এমন করা থেকে বিরত থাকতে বলা হলে তারা ফের একবার ম্যাচ পরিত্যক্ত করার হুমকি দেয়।

ম্যাচ আয়োজনের স্বার্থে স্টেকহোল্ডাররা শেষমেশ সেই দাবি মেনে নেন। তবে পাইক্রফ্টের বিরুদ্ধে মন্তব্য, এই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ ও পিসিবির কার্যকলাপে চরম অসন্তুষ্ট আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ও পাইক্রফ্ট যেখানে ভুল বোঝাবুঝি মেটাতে চেয়েছিলেন, সেখানে এই গোটা বিষয়টি রেকর্ড করে পাক কর্তারা উদাহরণ তৈরির জন্য সচেষ্ট ছিলেন। কিন্তু এইসব নিয়মবিরুদ্ধে হওয়ায় পিসিবিকে মেল পাঠানো হয়েছে।এর আগে ম্যাচের দিন দেরি করে আসার কারণ জানতে চেয়ে ওইদিনই আইসিসির তরফে পিসিবিকে আরও একটি মেল করা হয়েছিল। এই দুই মেলের জবাবে পাকিস্তান কী লেখে, সেটাই দেখার বিষয় হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget