এক্সপ্লোর

Nitish Reddy: ছেলে তখন ৯৯-এ, হাত পা কাঁপছিল, দিনের শেষে সিরাজকে হাতজোড় করে ধন্যবাদ নীতীশের বাবার

IND vs AUS: চাকরি ছেড়ে দিয়ে যে সময় ও পরিশ্র ছেলের জন্য করেছিলেন, শনিবার তারই ফল পেলেন। কিন্তু ছেলের ইতিহাস গড়ার দিনেও সবার আগে তিনি ধন্যবাদ জানাচ্ছেন মহম্মদ সিরাজকে।

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের ফল যাই হোক না কেন, ভারতীয় ক্রিকেট কিন্তু পেয়ে গিয়েছে নতুন এক তারকাকে। সিরিজের শুরু থেকেই বুঝিয়েছিলেন যে তিনি ফ্লুক নন। তিনি এই পর্যায়ে যোগ্যতার সঙ্গেই খেলতে এসেছেন। মেলবোর্নের ২২ গজে নীতীশ রেড্ডির লড়াকু শতরানের ইনিংসটি সারাজীবন মনে থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। ছেলের কেরিয়ারের সোনালী অধ্যায়ের সাক্ষী থাকলেন নীতিশের বাবা মুতিয়ালা রেড্ডি। যিনি ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তোলার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন ২৫ বছর বয়সেই। ব্যাঙ্ককর্মী ছিলেন। কিন্তু চাকরি ছেড়ে দিয়ে যে সময় ও পরিশ্র ছেলের জন্য করেছিলেন, শনিবার তারই ফল পেলেন। কিন্তু ছেলের ইতিহাস গড়ার দিনেও সবার আগে তিনি ধন্যবাদ জানাচ্ছেন মহম্মদ সিরাজকে। অ্য়াডাম গিলক্রিস্টকে দেওয়া সাক্ষাৎকারে রীতিমত হাতজোড় করে তারকা পেসারকে ধন্যবাদ জানালেন মুতিয়ালা রেড্ডি।

দিনের শেষে খেলা যখন স্থগিত করে দেওয়া হল তখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা দৌড়ে এলেন নীতীশের কাছে। সবাই হাত মেলালেন। গোটা মেলবোর্ন গ্য়ালারি উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে। প্রাক্তন বিশ্বজয়ী অজি উইকেট কিপার ব্যাটার অ্য়াডাম গিলক্রিস্ট চলে এলেন ফেন্সিংয়ের একেবারে ধারে যেখানে নীতীশের বাবা ও ভারতীয় সমর্থকরা গলা ফাটাচ্ছিলেন। সেখানেই ছেলের শতরানের পর কেমন অনুভূতি তা জানতে চেয়েছিলেন গিলি। নীতীশের বাবা মুতিয়ালা রেড্ডি বলেন, ''আমাদের পরিবারের জন্য ভীষণ স্পেশাল একট দিন। সারাজীবন এই দিনটা আমরা মনে রাখব। ১৪-১৫ বছর বয়স থেকে ও রান করে এসেছে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বড় রান পেল। দুর্দান্ত অনুভূতি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মহম্মদ সিরাজকে। ও যখন ৯৯ রানে ব্যাটিং করছে, তখন সিরাজ স্ট্রাইকিং এন্ডে ছিল। ও সুন্দরভাবে ওভারটা কাটিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ওকে।''

গত আইপিএল দুর্দান্ত পারফর্ম করার পর আচমকাই জাতীয় দলের নির্বাচকদের নজরে চলে এসেছিলেন। গৌতম গম্ভীর চাইছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে বাউন্সি ও গতিময় পিচে নীতীশকে দলে নিতে, কারণ তাঁর বলের হাতও কাজে লাগতে পারে। সিরিজের প্রথম টেস্ট থেকেই একাদশে সুযোগ পেয়েছেন। কিন্তু চল্লিশের ঘরে বার কয়েক আউট হতে হয়েছিল। তবে প্রথম ম্য়াচেই নিজের জাত চিনিয়েছিলেন। এবার মেলবোর্ন টেস্টে আরও একবার তাঁর সামনে সুযোগ এসেছিল বড় রান করার। এমনকী দলকেও খাদের কিনারা থেকে তোলার। দুটো কাজই নিঁখুতভাবে সামলালেন নীতীশ। ১৯১ রানে পাঁচ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল, তখন তিনি ক্রিজে আসেন। এরপর জাডেজার সঙ্গে প্রথমে ৩০ রানের ও পরে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ১২১ রানের লম্বা পার্টনারশিপ গড়ে দলকে ফলো অন থেকে বাঁচিয়ে দেন নীতিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
প্রথম আন্তর্জাতিক অর্ধশতরান বৈভবের, হেসেখেলে জয় দিয়ে জিম্বাবােয়ে সফর শুরু ভারতের
Zimbabwe Vs India Live: সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী
সহজ জয় ভারতের, সিরিজে ১-০ ব্য়বধানে এগিয়ে গেল শ্রেয়স বাহিনী
Vaibhav Sooryavanshi: মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি, সচিন-আফ্রিদির কীর্তি ভেঙে নতুন বিশ্বরেকর্ড বৈভবের, সহজ জয় ভারতের
মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি, সচিন-আফ্রিদির কীর্তি ভেঙে নতুন বিশ্বরেকর্ড বৈভবের, সহজ জয় ভারতের
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু
Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget