এক্সপ্লোর

ODI World Cup 2023: বড় অঘটন! গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারাল আফগানিস্তান

ENG vs AFG: ইংল্যান্ডের বিরুদ্ধে আফগান স্পিনাররা আটটি উইকেট নেন।

নয়াদিল্লি: চলতি বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম বড় অঘটন। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানের বিরাট ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পেল আফগানিস্তান (ENG vs AFG)। আফগান স্পিনত্রয়ীর ফাঁদে নাস্তানাবুদ হতে হল ইংল্যান্ড দলকে। মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman), রশিদ খান (Rashid Khan) তিনটি করে উইকেট নেন। দুইটি উইকেট নেন মহম্মদ নবি। ইংল্য়ান্ডের হয়ে একমাত্র হ্যারি ব্রুকই (Harry Brook) লড়াই করেন। তিনি ৬৬ রানের ইনিংস খেলেন। 

২০১৫ সালে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল আফগানিস্তান। সেইবার স্কটল্যান্ডকে হারিয়েছিলেন মহম্মদ নবিরা। তারপর থেকে মেগা টুর্নামেন্টে নাগাড়ে ১৪টি ম্যাচে হারতেই হয়েছে আফগানদের। তবে সেই হারের ধারা অবশেষে থামল। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ইংল্যান্ডের উদ্দেশে ২৮৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয়। জবাবে ইংল্যান্ড শুরুটাই ভাল করতে পারেনি। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই জনি বেয়ারস্টোকে দুই রানে সাজঘরে ফেরান ফজলহক ফারুখি। ইংল্যান্ড ব্যাটিংয়ে বড় ভরসা জো রুটও ১১ রানের বেশি করতে পারেনি। ৩৩ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

এরপর গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ইনিংসের হাল ধরেন হ্যারি ব্রুক ও গত ম্যাচে শতরান হাঁকানো ডেভিড মালান। তবে মালানকে মহম্মদ নবি ৩২ রানে ও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে নয় রানে নবীন উল হক আউট করার পরেই আফগানিস্তান ম্যাচের রাশ সম্পূর্ণরূপে নিজেদের দখলে নিয়ে নেয়। একদিকে যেখানে তরুণ হ্যারি ব্রুক রশিদ খানের স্পিন জাল কাটিয়ে দলের ইনিংস বাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, অপরদিকে সেখানে ইংল্যান্ডের মিডল অর্ডার ধস নামান রশিদরা।

লিয়াম লিভিংস্টোন (১০), স্যাম কারান (১০), ক্রিস ওকস (৯) কেউই ব্রুককে সঙ্গ দিতে পারেননি। শেষমেশ ব্রুকও সেই স্পিন-ফাঁদেই ফাসেন। ৬১ বলে ৬৬ রানের ইনিংস খেলে তিনি সাজঘরে ফেরেন। আদিল রশিদ (২০) ও মার্ক উড (১৮) ২৯ রানের পার্টনারশিপ গড়ে ইংল্যান্ডকে দু'শো রানের কাছাকাছি পৌঁছে দেন। তবে শেষমেশ ২১৫ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। এই জয়ের সুবাদে এক লাফে আফগানিস্তান পয়েন্ট তালিকায় ছয় নম্বরে উঠে এল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচের তিনদিন আগেই পুণে পৌঁছে গেল টিম ইন্ডিয়া

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget