এক্সপ্লোর

AUS vs AFG: ঐতিহাসিক দ্বিশতরান, ইতিহাসের পাতায় নাম তুলে অস্ট্রেলিয়াকে অবিস্মরণীয় জয় এনে দিলেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell: রান তাড়া করতে নেমে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল।

মুম্বই: নিজেদের বিশ্বকাপ (ODI World Cup 2023) সেমিফাইনালে পৌঁছনোর ভাগ্য নিজদের হাতে রাখতে হলে আফগানিস্তানকে নিজেদের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ জিততেই হত। সেই লক্ষ্যেই ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (AUS vs AFG) মাঠে নেমেছিলেন রশিদ খানরা। ইব্রাহিম জ়াদরানের দুরন্ত শতরানের পর বল হাতে স্পিনার ও ফাস্ট বোলারদের দাপটে জয়ের দোরগাড়ায় পৌঁছে গিয়েছিল আফগানিস্তান। ৯১ রানে অস্ট্রেলিয়ার সাত উইকেট পড়ে গিয়েছিল। তারপর ম্যাড ম্যাক্স শো।

ঐতিহাসিক ২০১ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে অবিস্মরণীয় জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ২৯২ রানের চ্য়ালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে প্রথম বলেই মুজিব উর রহমানকে চার মেরে ইনিংসের শুরুটা করেন ডেভিড ওয়ার্নার। তবে ঠিক পরের ওভারেই তাঁর ওপেনিং পার্টনার ট্র্যাভিস হেডকে শূন্য রানে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেন নবীন উল হক।

উইকেট হারালেও মিচেল মার্শ এবং ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস তৈরির কাজ শুরু করেন। মার্শ নবীনের বিরুদ্ধে দুরন্ত আগ্রাসী মেজাজে ব্যাট করেন। তবে অজ়ি ব্যাটারকে ২৪ রানে আউট করে শেষ হাসিটা নবীনই হাসেন। কিছু পরেই নাগাড়ে দুই বলে প্রথমে ওয়ার্নারকে ১৮ রানে ও ইংলিশ শূন্য রানে বোল্ড এবং এলবিডব্লু আউট করেন আজ়মাতুল্লা ওমরজ়াই। ম্যাক্সওয়েল ব্যাটে নেমে ওমরজ়াইয়ের হ্যাট্রিক আটকান।

মিডল ওভারে অজ়ি ইনিংসে ধস নামে। ১৪ রানে রান আউট হন মার্নাস লাবুশেন। মার্কাস স্টোইনিস এবং মিচেল স্টার্ককে ফেরান রশিদ খান। এরপরেই শুরু হয়ে ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ইনিংস। ভাগ্য বোধহয় ম্যাক্সওয়েলের সহায় ছিল। তাই রিভিউয়ের দৌলতে জীবনদান পান তিনি। শুধু একবার জীবনদান নয়, একাধিকবার ম্যাক্সওয়েলের ক্যাচও ফেলেন আফগান ফিল্ডাররা। সেই সুযোগ পুরোদমে কাজে লাগান ম্যাক্সওয়েল। মাত্র ৭৬ বলেই হাঁকান শতরান।

একদিকে যেখানে ম্যাক্সওয়েল ঝড় চলছিল, অপরদিকে সেখানে ক্রিজে নোঙর গেড়ে একের পর এক বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকেন প্যাট কামিন্স। দেখতে দেখতে ১৫০, ২০০, ২৫০ রানের গণ্ডি পার করে যায় অস্ট্রেলিয়া। ওয়ান ডে ক্রিকেটে অষ্টম উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপও গড়ে ফেলেন কামিন্স, ম্যাক্সওয়েল। শেষমেশ ছক্কা হাঁতিয়ে ম্যাক্সওয়েই অস্ট্রেলিয়ার জয় সুনিশ্চিত করেন।

ম্যাক্সওয়েল ২০১ রানে অপরাজিত থাকেন। কামিন্ ৬৮ বলে করেন ১২ রান। এই ২০২ রানের পার্টনারশিপই অস্ট্রেলিয়াকে ছয়ে ছয় করতে সাহায্য করে। এই জয়ের সুবাদেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচের আগে খোশমেজাজে বাবররা, শহরে গল্ফ খেলে, কেনাকাটা করে কাটল দিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব২: 'ভোটের আগে মুখ্যমন্ত্রীর কথা রাখতেই বিতর্কিত ৭০-৩০ মন্তব্য', বিস্ফোরণ হুমায়ুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব ১:বাবরি মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট|এবিপি আনন্দে হুমায়ুন
Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget