এক্সপ্লোর

KL Rahul: সোশ্যাল মিডিয়ার সমালোচনা মেনে নেওয়া কঠিন ছিল, ফর্মে ফিরে অকপট রাহুল

Indian Cricket Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৭ রানের ইনিংস খেলে বিশ্বকাপ অভিযান শুরু করেছেন কেএল রাহুল।

মুম্বই: ব্যাট হাতে স্বপ্নের ছন্দে রয়েছেন কেএল রাহুল (KL Rahul)। বিশ্বকাপে (ODI World Cup 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেছেন রাহুল। অপরাজিত থেকে দলকে জিতিয়েই ছেড়েছেন ক্রিজ। এশিয়া কাপেও তাঁর হাঁকানো শতরানে সকলের বাহবা কুড়িয়েছিলেন রাহুল। তবে দিনকয়েক আগেই ছবিটা পুরোপুরি ভিন্ন ছিল। প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তারকা ক্রিকেটারকে।

সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রাহুল। তিনি বলেন, 'প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছিল আমাকে। লোকজন প্রতিটি ম্যাচেই, সব জিনিস নিয়েই আমার বিরুদ্ধেই কথা বলছিল। কেন এমনটা হচ্ছে, বা কারা এটা করছে, সেটা বুঝতেই পারছিলাম না কিছুতে। আমার পারফরম্যান্স খুব একটা খারাপ তো ছিল না। ওই সময়টা আমার জন্য খুবই কঠিন ছিল।'

আইপিএলের (IPL) মাঝপথেই চোট পান রাহুল। দীর্ঘদিন তাঁকে মাঠের বাইরে কাটাতে হয়। রাহুলকে অস্ত্রোপ্রচারও করাতে হয়। এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরেই তিনি অবশেষে দীর্ঘমেয়াদি চোট সারিয়ে জাতীয় দলে ফেরেন। রাহুল জানান এই চোট সারিয়ে তাঁর জন্য মাঠে ফেরাটা ভীষণ কঠিন ছিল। তবে বিশ্বকাপে অংশগ্রহণ করা এবং বিশ্বজয়ের প্রবল ইচ্ছাই তাঁকে সেই সময় উজ্জীবিত করত। লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা জোগাত। 

'আইপিএলের সময় আমি চোট পেয়েছিলাম। আমি যখন জানতে পারি যে আমায় চার-পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে এবং বিশ্বকাপ খেলাটা নিশ্চিত নয়, সেটা মেনে নেওয়া আমার জন্য খানিকটা কষ্টকরই ছিল। আমার কেরিয়ারে আমায় অনেক চোট আঘাত, অনেক অস্ত্রোপ্রচার করাতে হয়েছে। সেই চোট সারিয়ে ফিরে আসাটা কতটা কঠিন, আমি জানি। তবে বিশ্বকাপ খেলাটা আমরা লক্ষ্য ছিল এবং সেই জন্যই ইতিবাচক মানসিকতা রেখে খাটছিলাম। বিশ্বকাপ জিততে হবে, এই কথা মাথায় রেখেই নিজেকে তৈরি করতাম।' বলেন রাহুল। 

এরপর বুধবার ভারতীয় দল নয়াদিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। সেখানেই ফের একবার রাহুলের চওড়া ব্যাটের দিকে সকল ভারতীয়র নজর থাকবে। রাহুলের ফর্মে থাকা যে ভারতের মিডল অর্ডার সমস্যার সমাধান করেছে, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ইংল্যান্ড-বাংলাদেশ ম্য়াচের আগেই জোরকদমে ধর্মশালার আউটফিল্ড সারানোর কাজ চলল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget