এক্সপ্লোর

ODI World Cup 2023: ইংল্যান্ড-বাংলাদেশ ম্য়াচের আগেই জোরকদমে ধর্মশালার আউটফিল্ড সারানোর কাজ চলল

ENG vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ধর্মশালার আউটফিল্ডকে খারাপ আখ্যা দেন।

ধর্মশালা: ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ধর্মশালার এইচপিসিএ ক্রিকেট স্টেডিয়ামের (HPCA Cricket Stadium) আউটফিল্ড নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। মাঠের অত্যাধিক নরম আউটফিল্ডে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। আউটফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারই। আজই বাংলাদেশের বিরুদ্ধে সেই মাঠেই খেলতে নামবে ইংল্যান্ড (ENG vs BAN)। এই সমস্যার সমাধান করতে তৎপর হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

অ্যাসোসিয়েশন সভাপতি মোহিত সুদ জানান মাঠের আউটফিল্ডের জন্য বারমুডার ঘাসের ব্যবহার করা হয়েছে। তবে যথাযোগ্য পরিবেশ না পাওয়ায় আউটফিল্ড ঠিকঠাকভাবে প্রস্তুত করা যায়নি, ঘাসও বাড়েনি। তিনি এএনআইকে বলেন, 'আমরা সদ্যই গোটা মাঠটাকেই আবার নতুনভাবে সাজিয়েছি। আমরা বারমুডার ঘাস এনেছি, যা মূলত শীতকালের ঘাস। এই প্রথম এদেশে কোন মাঠ এটা ব্যবহার করছে। বিগত মাস ছয়েক এখানকার পরিবেশ খুবই খারাপ ছিল। প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, আর শীতকালটাও দীর্ঘায়িত হয়েছে।'

অক্টোবর, নভেম্বর মাসে স্টেডিয়ামটি যে অংশে অবস্থিত সেই স্থানে বাড়তি ঠান্ডার প্রভাব দেখা গিয়েছে। অপরদিকে, অত্যাধিক বৃষ্টির ফলে আউটফিল্ড তৈরির জন্য যে ঘাস আনা হয়েছিল, সেগুলিও বাড়তে পারেনি। তবে সুদ জানিয়েছিলেন তাঁরা আসন্ন ম্যাচে যাতে খেলোয়াড়দের সমস্যা না হয়, তার জন্য সবরকম প্রচেষ্টা করছেন।

ইংল্যান্ড অধিনায়ক বাটলার কিন্তু ম্যাচের আগেই স্পষ্টভাবে স্টেডিয়ামের আউটফিল্ডকে খারাপ তকমা দিয়েছেন। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বাটলার বলেন, 'আমার মতে এটা (ধর্মশালার আউটফিল্ড) খুবই খারাপ। ফিল্ডিং করার সময় বা ডাইভ মারার সময় সচেতন থাকতে বলার অর্থ হল দলগতভাবে আমরা যে ভাবে খেলতে চাই, তার থেকে দূরে সরে আসা। তাই এই আউটফিল্ড একেবারেই উপযুক্ত নয়। তবে আমরা এটাকে অজুহাত হিসাবে ব্যবহার করব না। এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।' 

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ফিল্ডিং করার সময় আফগানিস্তানের মুজিব উর রহমান ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ডাইভ দিতেই তাঁর হাঁটু নরম মাটিতে গেঁথে যায়। বেকায়দায় পড়ে যান তিনি। বড়সড় চোট লেগে যাওয়ার আশঙ্কা ছিল আফগান তারকার। আর তারপর থেকেই ধর্মশালার মাঠ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই কারণেই ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি লাইমলাইটে ধর্মশালার আউটফিল্ডও। তবে সুদ জানিয়েছেন তাঁরা গোটা রাতজুড়েই আউটফিল্ড সারানোর কাজ চালিয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে ৭-০ লজ্জার রেকর্ড বদলানোর সুযোগ শ্রীলঙ্কার, ঘুচবে অভিশাপ?

সেরা শিরোনাম

Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget