এক্সপ্লোর

ODI World Cup 2023: দল ভাল পারফর্ম করলে বেঞ্চে বসে থাকতেও সমস্যা নেই টিমম্যান শামির

Mohammed Shami: বিশ্বকাপের প্রথম চার ম্যাচ দলের বাইরে বসার পরে নিউজ়িল্যান্ড ম্যাচে সুযোগ পেয়েই পাঁচ উইকেট নেন মহম্মদ শামি।

ধর্মশালা: ১০ ওভার ৫৪ রান পাঁচ উইকেট এবং একাধিক রেকর্ড। মহম্মদ শামি (Mohammed Shami) বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম চার ম্যাচে সুযোগ না পেলেও, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ম্যাচেই প্রথমবার সুযোগ পান। আর প্রথম সুযোগেই ধামাকা। তারকা ভারতীয় বোলারের দলে সুযোগ না পাওয়া নিয়ে বারংবার একাধিক মহলে প্রশ্ন উঠেছে। তবে শামি সুযোগ পেয়েই নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তারকা বোলারের কথায় তিনি যে টিমম্যান তা স্পষ্ট ফুটে উঠে।

দলের স্বার্থে একাদশের বাইরে থাকলে অত্যাধিক পরিমানে হতাশ না হওয়ারই বার্তা দেন শামি। অতীতে এই একই জবাব বহুবার দিয়েছেন তারকা বোলার। স্বপ্নের বোলিংয়ের পরেও তাঁর মুখে একই সুর। দলের নাগাড়ে জয়ে তাঁকে একাদশের বাইরে থাকতে হলেও সেই নিয়ে ভেঙে পড়ার মানে হয় না বলে শামির মত। তিনি বলেন, 'আমি তো এতদিন বেঞ্চে বসে খেলা দেখছিলাম শুধু। আমি তো তখনই পারফর্ম করতে পারব, যখন আমায় সুযোগ দেওয়া হবে। তবে দল ভাল পারফর্ম করলে এবং সাজঘরের পরিবেশটা ইতিবাচক হলে বাইরে বসে থাকলেও, ভেঙে পড়ার মতো কিছুই থাকে না। কারণ আমরা সকলেই দলের অঙ্গ, বিশ্বকাপ দলের অঙ্গ। তাই আমার ব্যক্তিগত মত যে সকলের একে অপরের সাফল্য উপভোগ করা উচিত।'

এই ম্যাচের পর বেশ খানিকটা সময়ের ব্যবধান। রবিবার, ২৯ অক্টোম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের পরের ম্যাচ। এই সময়টা দলের তারকা ক্রিকেটাররা ঠিক কী করবেন? তাঁরা কি বিশ্রাম নেবেন? শামি জানাচ্ছেন, 'প্রথমত বিশ্রাম নিয়ে আবার চাঙ্গা হয়ে উঠাটা খুব গুরুত্বপূর্ণ। পর পর ম্যাচ খেললে, তার ফাঁকে শরীরকে বিশ্রাম দেওয়াটাও জরুরি। অনেকে বাইরে থেকে ভাবতে পারেন যে ছুটি পেলে ক্রিকেটাররা একে অপরের থেকে সম্পূর্ণ বিছিন্ন হয়ে যান। তবে এটা সত্যি নয়। আমরা সকলেই তো এক লক্ষ্যে ব্রত। এই ফাঁকা সময়টাতেও আমরা কোনও না কোনওভাবে নিজেদের ব্যস্ত রাখি। ছুটি বলতে তো কিছুই হয়না। কোনও ছুটিরদিন নেই।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অউর জনাব, কেয়া চল রহা হ্যায়... ধর্মশালায় বেনজির কাণ্ড, কুয়াশায় বন্ধ ম্যাচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget