এক্সপ্লোর

ODI World Cup 2023: উৎসবের দিনে বিরাট উপহার, উইকেট পেলেন কোহলি, আনন্দে আত্মহারা অনুষ্কা

Virat Kohli: নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ১৭ রানে আউট করেন বিরাট কোহলি।

বেঙ্গালুরু: গোটা বিশ্বকাপ (ODI World Cup 2023) জুড়েই তাঁকে বোলিং করানোর জন্য গ্যালারি থেকে অনুরোধ করছিলেন সমর্থকরা। বিশ্বকাপে তাঁকে বোলিং করতে দেখা যেতে পারে বলে পূর্বাভাসও দিয়েছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। সেই মতোই বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) বল হাতে দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)। শুধু বল করাই নয়, উইকেটও পেলেন বিরাট।

হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দল পাঁচটি বোলার নিয়ে বাকি টুর্নামেন্ট খেলবে বলে আগেই জানিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তবে ভুল ফুটে ইনসুইং বল করা এক বোলারকে অর্থাৎ বিরাট কোহলিকে ষষ্ঠ বোলারের ভূমিকায় দেখা যেতে পারে বলেছিলেন দ্রাবিড়। সেইমতোই গ্যালারিভর্তি দর্শকদের প্রবল উচ্ছ্বাসের মাঝে বল হাতে তুলে নেন বিরাট কোহলি। তিনি নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে সাজঘরে ফেরান। লেগ সাইডের দিকে যাওয়া বলে এডওয়ার্ডস ফ্লিক করতে গিয়েই কিপার রাহুলের দস্তানায় ধরা দেন। ১৭ রানে ফিরতে হয় তাঁকে।  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

 

উইকেট নিয়ে কোহলির উচ্ছ্বাস ছিল চোখে পড়ার। কোহলির সঙ্গে গোটা ভারতীয় দলও আনন্দে মাতে। এই ম্যাচ দেখতে আবার চিন্নাস্বামীর গ্যালারিতে কোহলি-পত্নী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাও (Anushka Sharma) উপস্থিত ছিলেন। কোহলি উইকেট নিতেই তিনিও সিট ছেড়ে দাঁড়িয়ে দুই হাত ছুড়ে উচ্ছ্বাসে ভাসেন। আনন্দে আত্মহারা কোহলি ও অনুষ্কার এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এটিই বিশ্বকাপের ইতিহাসে বিরাট কোহলির প্রথম উইকেট।

ম্যাচে বিরাট বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অর্ধশতরানের ইনিংস খেলেন। প্রত্যাশা ছিল বিরাট এই ম্যাচেই প্রথম ব্যাটার হিসাবে শতরানের হাফ সেঞ্চুরি হাঁকাবেন। তা হয়নি বটে। ৫১ রানের ইনিংস খেলেন তিনি। এই নিয়ে এবারের বিশ্বকাপে সপ্তমবার (দুই শতরান, পাঁচটি অর্ধশতরান) ৫০ রানের গণ্ডি পার করলেন, যা কোনও ব্যাটারের যুগ্মভাবে সর্বকালের সর্বোচ্চ। সচিন তেন্ডুলকর ২০০৩ বিশ্বকাপ এবং শাকিব আল হাসান ২০১৯ সালের বিশ্বকাপে সাত বার অর্ধশতরানের গণ্ডি পার করেছিলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ব্যাটিং অর্ডারের চারে অপরিহার্য শ্রেয়স, বাইশ গজে শাসন দেখে বলছেন কেকেআর কোচ

সেরা শিরোনাম

Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget