এক্সপ্লোর

Shaheen Shah Afridi: দল থেকে বাদ পড়ার পর নীরবতা ভাঙলেন আফ্রিদি, কী লিখলেন পাকিস্তানের পেসার?

Pakistan vs England: প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে বিরাট হারের পর পাকিস্তানের নির্বাচক কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছিল।

করাচি: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ের পর পাকিস্তানের (Pakistan vs England) ফাস্টবোলার শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Shah Afridi) দল থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক যেভাবে ছেঁটে ফেলা হয়েছে বাবর আজমকেও (Babar Azam)। 

দল থেকে বাদ পড়ার পর প্রথমবার নীরবতা ভাঙলেন শাহিন শাহ আফ্রিদি। টেস্ট দল থেকে বাদ পড়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানালেন বাঁহাতি ফাস্টবোলার। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি। তবে জাতীয় দলকে শুভেচ্ছা জানালেন তিনি। 

প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে বিরাট হারের পর পাকিস্তানের নির্বাচক কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছিল। তারপরই রবিবার রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় যে, পরের দুই টেস্টের দলে রাখা হচ্ছে না আফ্রিদি, বাবর আজম, নাসিম শাহ ও আব্রার আমেদকে। চার ক্রিকেটারের বদলি হিসাবে নেওয়া হয়েছে হাসেবুল্লাহ, মেহরান মুমতাজ, কামরান গুলাম, মহম্মদ আলি ও অফস্পিনার সাজিদ খানকে। তাঁদের মধ্যে হাসেবুল্লাহ, মেহরান মুমতাজ ও কামরান গুলামের এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি।

তারপর সোমবার নিজের এক্স হ্যান্ডলে শাহিন শাহ আফ্রিদি লেখেন, 'পাকিস্তান ক্রিকেট দলের জন্য শুভকামনা রইল। দারুণ একটা প্রত্যাবর্তনের জন্য দলের প্রতি সমর্থন জানাচ্ছি। তোমাদের হয়ে গলা ফাটাব।'

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংসে পরাজয়ের পর পাকিস্তান দলের খোলনলচে বদলে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নির্বাচকমণ্ডলীতে যোগ দিয়েছেন আলিম দার, আকিব জাভেদ এবং আজহার আলি। 

 

আকিব জাভেদ বলেছেন, ''ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন বাকি দুই টেস্টের জন্য দল নির্বাচন করা আমাদের কাছে খুব কঠিন ছিল।''

বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া নিয়ে গোটা পাকিস্তানে তুমুিল বিতর্ক। বিরাট কোহলিকে কি ভারত বিশ্রাম দিতে পারত, এমন প্রশ্ন তুলছেন পাকিস্তানের প্রাক্তনীরা। সেই আবহেই এবার দলকে শুভেচ্ছা জানালেন আফ্রিদি।

আরও পড়ুন: বাগে পেয়ে হারানো গেল না উত্তর প্রদেশকে, ৩ পয়েন্টেও আম্পায়ারিং নিয়ে ক্ষোভ বাংলা শিবিরে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget