এক্সপ্লোর

IND vs ENG 4th Test: স্পিনাররাই নিলেন ১০ উইকেট, ৫ সাফল্য অশ্বিনের ঝুলিতে, সিরিজ় জিততে ভারতের লক্ষ্য ১৯২ রান

R Ashwin: টেস্ট কেরিয়ারের ৩৫তম বার পাঁচ উইকেট নিলেন তারকা ভারতীয় স্পিনার আর অশ্বিন।

রাঁচি: স্পিনের ত্রিফলা আক্রমণেই রাঁচিতে (IND vs ENG 4th Test) শেষ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ১৪৫ রানেই অল আউট হয়ে গেল বেন স্টোকসের দল। ইংল্যান্ডের ১০ উইকেটই নিলেন ভারতীয় স্পিনাররা। টেস্ট কেরিয়ারের ৩৫তম বার পাঁচ উইকেট নিলেন আর অশ্বিন (R Ashwin) নিলেন। কুলদীপ যাদব চার ইংল্যান্ড ব্যাটারকে আউট করেন। এক উইকেট আসে রবীন্দ্র জাডেজার ঝুলিতে। সিরিজ় জিততে ভারতের লক্ষ্য ১৯২ রান।  

ভারতকে প্রথম সেশনে ৩০৭ রানে অল আউট করে দেওয়ার পর ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ৪৬ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্রুত গতিতে নিজেদের 'বাজ়বল' পরিকল্পনাতেই রান তোলার লক্ষ্যে ছিল। তবে নতুন বল হাতে আর অশ্বিন (R Ashwin) ভারতকে সাফল্য এনে দেন। তাও এক নয়, জোড়া সাফল্য। প্রথমে বেন ডাকেটকে ১৫ রানে ফেরান তিনি। ওই একই ওভারে অলি পোপকে খাতা খোলার আগে আউট করেন তারকা ভারতীয় অফস্পিনার।

প্রথম ইনিংসে অনবদ্য সেঞ্চুরি হাঁকানো ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটও ক্রিজে দীর্ঘস্থায়ী হননি। তাঁকেও ১১ রানে ফেরান অশ্বিনই। এমন পরিস্থিতিতে পাল্টা আক্রমণ শুরু করেন ক্রলি ও জনি বেয়ারস্টো। ইনিংসের শুরুতেই শতাধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন বেয়ারস্টো। ক্রলিও অনবদ্য ছিলেন। ৭১ বলে অর্ধশতরানও পূরণ করেন ক্রলি। কিন্তু অর্ধশতরান হাঁকানোর পরেই তাঁর স্টাম্প ভেঙে দেন কুলদীপ যাদব। চা বিরতির আগে বেন স্টোকসকেও বোল্ড করেন ভারতের চায়নাম্যান বোলারই। ইংল্যান্ড অধিনায়কের সংগ্রহ মাত্র ১১।

১২০ রানে পাঁচ উইকেট থেকে দিনের শেষ সেশন শুরু করে ইংল্যান্ড। সেট জনি বেয়ারস্টো ক্রিজে উপস্থিত ছিলেন। কিন্তু শুরুতেই বড় শট খেলতে গিয়ে লং অফে ধরা দেন ইংল্যান্ড ব্যাটার। রবীন্দ্র জাডেজার বলে অনবদ্য ক্যাচ ধরেন সরফরাজ খান। বেয়ারস্টোর সংগ্রহ ৩০ রান। বেয়ারস্টো আউট হওয়ার পর ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৪৭ রান করা বেন ফোকস খানিক লড়াইয়ের চেষ্টা করেন বটে। তবে ১৭ রানে অশ্বিনের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ইংল্যান্ডের আর কেউ বড় রান করতে পারেননি। ১৫০-র গণ্ডি পার করার আগেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: কঠিন সময়ে দুরন্ত অর্ধশতরান, ধ্রুব জুড়েলের মধ্য়ে ধোনির ছায়া দেখতে পাচ্ছেন গাওস্কর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে কবে থেকে নামছে ভারত? কখন, কোথায় দেখবেন গিলদের খেলা?
Buttler on Vaibhav Sooryavanshi: বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
বৈভব সূর্যবংশীই ভাঙবে তাঁর রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েই ঘোষণা জস বাটলারের
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget