এক্সপ্লোর

Rahmanullah Gurbaz: প্রাণঘাতী চোট! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল কেকেআর তারকা রহমানুল্লা গুরবাজ়কে

Rahmanullah Gurbaz: আফগান তারকা দেশের মাটিতে শিপগিজ়া ক্রিকেট লিগে খেলছিলেন। সেই লিগে ম্যাচের আগে অনুশীলনের সময় চোট লাগে তাঁর।

কাবুল: কেকেআরের এ বারের আইপিএলজয়ী দলের সদস্য ছিলেন। টুর্নামেন্টের প্লে অফের ম্যাচগুলিতে খেলেছিলেন দলের হয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানের সেমিফাইনাল পর্যন্ত স্বপ্নের দৌড়ে সামিল ছিলেন রহমানুল্লা গুরবাজ় (Rahmanullah Gurbaz)। সেই তারকা ক্রিকেটারই এবার প্রাণঘাতী চোটের কবলে।

আফগান তারকা দেশের মাটিতে শিপগিজ়া ক্রিকেট লিগে খেলছিলেন। সেই লিগে ম্যাচের আগে অনুশীলনের সময় চোট লাগে তাঁর। অনুশীলনে তাঁর ঘাড়ে বল লাগে। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা চালু হয়। তবে পরিস্থিতির উন্নতি হওয়ার বদলে অবনতি ঘটে। সেই কারণেই কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গুরবাজ়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ছবিতে তারকা কিপারের গলায় কলার লাগানো এবং তাঁকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। 

গুরবাজ় চোট সারিয়ে আবার কবে মাঠে নামবেন এই বিষয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। স্পিনঘার টাইগার্সের হয়ে শিপগিজ়া লিগে খেলা গুরবাজ়ের চোট নিয়ে অবশ্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে এখনও কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। ৯ সেপ্টেম্বর থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান টেস্ট খেলতে নামবে। সেই একমাত্র টেস্টে গুরবাজ় খেলবেন কি না, সেই নিয়েও সন্দেহ রয়েছে। তবে এই সিরিজ়ের আগে আফগান বোর্ডের তরফে এক বড় ঘোষণা কর হল। রশিদ খানদের দলের সহকারী কোচের পদে নিয়োগ করা হল আর শ্রীধরকে। 

 

ভারতীয় দলের হয়ে ৩০০-র অধিক আন্তর্জাতিক ম্যাচে অতীতে ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন শ্রীধর। টিম ইন্ডিয়া তাঁর তত্ত্বাবধানে দুইটি ৫০ ওভার এবং দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছে। আইপিএলেও পাঞ্জাব কিংসের সাপোর্ট স্টাফে ছিলেন শ্রীধর। এবার সেই শ্রীধরকেই সহকারী কোচ হিসাবে নিয়োগ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিনি কিউয়িদের বিরুদ্ধে টেস্ট ম্যাচের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়েও দলের সঙ্গে কাজ করবেন। আপাতত অল্প সময়ের চুক্তি দেওয়া হলেও, ভবিষ্যতে তাঁর সঙ্গে পরিস্থিতি বুঝে লম্বা চুক্তি করারও পূর্বাভাস দেওয়া হয়েছে বোর্ডের তরফে।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতীয়দেরও স্পিন খেলা শেখাতে হবে! কেন স্পিনারদের সামলাতে হিমশিম খাচ্ছেন কোহলিরা? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
Indian Cricket Team: ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে মুখ খুললেন গিল
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget