এক্সপ্লোর

Rahul Dravid: কোচবিহার ট্রফিতে বল হাতে নজর কাড়লেন রাহুল দ্রাবিড়পুত্র সমিত, ভাইরাল হল ভিডিও

Cooch Behar Trophy: কোচবিহার ট্রফির ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে ১৯ ওভার বল করে ৬০ রানের বিনিময়ে দুই উইকেট নেন সমিত দ্রাবিড়।

নয়াদিল্লি: বর্তমানে ভারতীয় দলের সঙ্গে আফগানিস্তান সিরিজ়ের জন্য জয়ের পরিকল্পনা তৈরি করতে ব্যস্ত রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। একদিকে যেখানে দলের কোচ জাতীয় দলের কাজে ব্যস্ত। সেখানে তাঁর পুত্র সমিত দ্রাবিড় ব্যস্ত কোচবিহার ট্রফির (Cooch Behar Trophy) ম্যাচ খেলতে। জাতীয় স্তরের অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে কর্ণাটকের হয়ে প্রতিনিধিত্ব করছেন রাহুল দ্রাবিড়পুত্র সমিত দ্রাবিড় (Samit Dravid) আর সেই ম্যাচেরই এক ভিডিও বর্তমানে ভাইরাল।

অলরাউন্ডার সমিত দ্রাবিড় কোচবিহার ট্রফির ফাইনালে মুম্বইয়ের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে খেলতে নেমেছেন। সেখানে তাঁর বল করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। নিজের প্রথম স্পেলে সমিত ১০ ওভার বল করে ৪১ রান খরচ করেন। তবে দ্বিতীয় স্পেলে দুইটি উইকেট নেন সমিত দ্রাবিড়।

মোট ১৯ ওভার বল করে কর্ণাটকের তরুণ মিডিয়াম ফাস্ট বোলার ৬০ রান খরচ করে দুই উইকেট নেন। দুইটি মেডেন ওভারও বল করেন তিনি। ম্যাচে কর্ণাটক টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়ার পর মুম্বইকে ৩৮০ রানে অল আউট করে দেয়। সমিত অলরাউন্ডার হিসাবে নিজের সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ নজর কেড়েছেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ১৫৯ বলে তিনি ৯৮ রানের ইনিংস খেলেছিলেন সমিত। এই গোটা মরশুমে সাত ম্যাচে মোট ৩৪০ রান করেছেন সমিত। তিনটি অর্ধশতরানও করেছেন তিনি। ১৮ বছর বয়সি তরুণ বল হাতে তিন উইকেট নিয়েছেন।

 

তিনি ভারতীয় দলের কোচ হতে পারেন, তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় জানান তিনি কিন্তু নিজের ছেলেকে কোচিং করানো থেকে বিরত থাকেন। বাবা এবং কোচ, দুই ভূমিকা একসঙ্গে পালন করার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন রাহুল। তিনি বলেন, 'সমিতকে তো আমি কোচিং করানোর চেষ্টাই করিনা। পিতামাতা এবং কোচ, দুই ভূমিকা একসঙ্গে পালন করাটা খুবই কঠিন। তাই আমি ওর বাবা ভূমিকাটাই পালন করার চেষ্টা করছি। সেটাতেও আদৌ কতটা কী করতে পারছি, তা নিয়ে সন্দেহ রয়েছে আমার।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: এখনও সারেনি শামির চোট, ইংল্য়ান্ডের সিরিজ়ের আগে আহত আরেক ভারতীয় ফাস্ট বোলার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget