এক্সপ্লোর

Paras Dogra: প্রতিপক্ষ ক্রিকেটারকে ঢুঁসো! রঞ্জি ফাইনালে তুমুল বিতর্ক, কড়া শাস্তি দিল ভারতীয় বোর্ড

Ranji Final: হুবলিতে রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে কর্নাটক ও জম্মু ও কাশ্মীর। প্রথমবারের জন্য রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে জম্মু ও কাশ্মীর।

বেঙ্গালুরু: ফুটবল মাঠে এ দৃশ্য আগে দেখা গিয়েছে । ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে জিনেদিন জ়িদানের মারা ঢুঁসো খেলাধুলোর ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছে । তবে ক্রিকেট মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুঁসো মারা হচ্ছে? বাইশ গজ এ দৃশ্যের সঙ্গে খুব একটা পরিচিত নয় ।

আর সেই দৃশ্য দেখা গেল যে কোনও টুর্নামেন্টে নয়, একেবারে রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy final)! কর্নাটকের ক্রিকেটার কে ভি আনিশকে (KV Aneesh) হেলমেটের গোত্তা দিলেন জম্মু  ও কাশ্মীরের অধিনায়ক পারস ডোগরা (Paras Dogra)। যা নিয়ে বিতর্কে তোলপাড়।

হুবলিতে রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে কর্নাটক ও জম্মু ও কাশ্মীর। প্রথমবারের জন্য রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে জম্মু ও কাশ্মীর। ম্যাচে দুর্দান্ত জায়গায় তারা। কর্নাটকের ওপর পাহাড় প্রমাণ রান চাপিয়ে দিচ্ছে।

বুধবার, রঞ্জি ট্রফির ফাইনালের দ্বিতীয় দিন বিতর্কে তোলপাড় হল বাইশ গজ। জম্মু ও কাশ্মীরের ১০১তম ওভারের ঘটনা। প্রথম দিন দাপট দেখানোর পর তখন পরপর শুভম পুন্ডির ও আব্দুল সামাদের উইকেট হারিয়ে কিছুটা চাপে জম্মু ও কাশ্মীর। কানহাইয়া ওয়াধাবনকে নিয়ে পাল্টা লড়াই চালাচ্ছেন ডোগরা। বল করছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রসিদ্ধর একটি বল ডোগরার ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হয়ে যায়। তখনই পরিবর্ত হিসাবে ফিল্ডিং করতে নামা আনিশের সঙ্গে বচসায় জড়ান ডোগরা । 

আনিশ সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন। তিনি ডোগরাকে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করে থাকতে পারেন বলে ধারণা কারও কারও । ডোগরা আচমকাই গিয়ে তাঁকে ঢুঁসো মারেন। ডোগরা তখন হেলমেট পরে ছিলেন । পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আম্পায়ার ও দুই দলের ক্রিকেটারেরা গিয়ে ঝামেলা থামান । ময়ঙ্ক অগ্রবালকে দেখা যায় দুই ক্রিকেটারকে সরিয়ে নিয়ে যাচ্ছেন ।

 

৪৮ বলে ৯ রান করে ব্যাট করার সময় আঘাত লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ডোগরা। পরে তিনি মাঠে ফেরেন। ১৬৬ বলে ৭০ রান করেন জম্মু  ও কাশ্মীরের অধিনায়ক।

ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য ডোগরাকে ছাড় দেয়নি। তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget