এক্সপ্লোর

Ranji Trophy: ওমর আবদুল্লার সামনে ইতিহাস জম্মু ও কাশ্মীরের, রাহুল-ময়ঙ্কদের কর্নাটককে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন

BCCI: ঘড়িতে তখন ঠিক দুপুর ২টে বেজে ১১ মিনিট। চা পানের বিরতি কড়া নাড়ছে। তখনই করমর্দন করে নেন দুই দলের অধিনায়ক। ম্যাচের ফয়সালা সম্ভব নয় জেনে।

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর অদূরে রাজনগর ও হুব্বালির লোকজনের সকালে ঘুম ভেঙেছে সাইরেনের শব্দে। জম্মু ও কাশ্মীরের টিমহোটেল থেকে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন পর্যন্ত রাস্তা পুলিশ সরেজমিনে খতিয়ে দেখেছে। হবে নাই বা কেন? জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শহরে পৌঁছেছেন যে!

শনিবার রঞ্জি ট্রফিতে ইতিহাস রচনা করল জম্মু ও কাশ্মীর। প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হলেন আকিব নবিরা। তাও সেটা শক্তিশালী কর্নাটককে হারিয়ে আর সেই জয় উদযাপন করতে মাঠে হাজির স্বয়ং জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী!

রাতারাতি স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে দুর্গের মতো করে দেওয়া হয়েছিল। যেদিকে চোখ যায় পুলিশ। অত্যুৎসাহী কেউ উঁকিঝুঁকি মারলে তাঁদের হয় বলা হচ্ছিল স্টেডিয়ামে প্রবেশ করতে, অথবা চলে যেতে। সব মিলিয়ে প্রায় ৭০০০ মানুষ খেলা দেখলেন। পাঁচ দিন মিলিয়ে সংখ্যাটা প্রায় ২০ হাজার। শনিবার, ম্যাচের শেষ দিন কার্যত নিয়মরক্ষা বাকি ছিল। জম্মু-কাশ্মীর টানা ব্যাট করে কর্নাটককে ম্যাচ থেকে ছিটকে দিল।

পঞ্চম দিন সেঞ্চুরি করলেন কামরান ইকবাল। প্রথম শ্রেণির কেরিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি। সেই সঙ্গে প্রথম শ্রেণির কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন সাহিল লোটরা। দ্বিতীয় ইনিংসে যখন জম্মু ও কাশ্মীর ৩৪২/৪ তুলে সমাপ্তি ঘোষণা করল, গোল্ডেন হ্যান্ডশেক করে নিল কর্নাটক। প্রথম ইনিংসে বিশাল লিড নেওয়ার সুবাদে রঞ্জি চ্যাম্পিয়ন হল জম্মু ও কাশ্মীর। শনিবার সারাদিন কোনও উইকেট হারায়নি তারা। 

চারপাশে ঢাক-ঢোল বাজছে। মাঠে ক্রিকেটারেরা ভাংড়া শুরু করে দিলেন। কে এল রাহুল, ময়ঙ্ক অগ্রবাল, প্রসিদ্ধ কৃষ্ণ সমৃদ্ধ দল যে এভাবে হেরে যাবে কার্যত কোনও লড়াই করতে না পেরে, কেউ কল্পনাও করতে পারেননি। আকিব নবিদের উচ্ছ্বাস তাই বাঁধভাঙা।

ঘড়িতে তখন ঠিক দুপুর ২টে বেজে ১১ মিনিট। চা পানের বিরতি কড়া নাড়ছে। তখনই করমর্দন করে নেন দুই দলের অধিনায়ক। ম্যাচের ফয়সালা সম্ভব নয় জেনে।

তারপরই মাঠে উৎসব শুরু জম্মু ও কাশ্মীরের। কোচ অজয় শর্মাকে কাঁধে তুলে নাচ শুরু করেছেন জম্মু ও কাশ্মীরের ক্রিকেটারেরা। অজয় বললেন, 'এই দিনের স্বপ্ন অনেকদিন আগেই দেখা শুরু করেছিলাম। গতবার কোয়ার্টার ফাইনালে ১ রানে হারতে হয়েছিল। ছেলেদের বলেছিলাম, ফের লড়াই করতে হবে শূন্য থেকে। ছেলেরা কথা রেখেছে।'

সংক্ষিপ্ত স্কোর 

জম্মু ও কাশ্মীর ৫৮৪ ও ৩৪২/৪ (ডিক্লেয়ার)

কর্নাটক ২৯৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget