এক্সপ্লোর

Ranji Trophy: রোহিত, ঋষভদের ব্যর্থতার দিনে রঞ্জি ট্রফিতে নজর কাড়লেন কেবল রবীন্দ্র জাডেজা

Ravindra Jadeja: দিল্লির বিরুদ্ধে ৭৭ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৮ রানের ইনিংসও খেলেন তিনি।

রাজকোট:  সীমিত ওভারের দুই ক্রিকেটে টুর্নামেন্টের পর, আজ থেকে ফের একবার ঘরোয়া লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে। রঞ্জি ট্রফির এই ম্যাচগুলি নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিশেষ উত্তেজনা ছিল। সকলেই এই রাউন্ডের রঞ্জি ট্রফি (Ranji Trophy) ম্যাচগুলির দিকে তাকিয়ে ছিলেন। কারণ অবশ্যই এক গুচ্ছ তারকা ভারতীয় ক্রিকেটারদের রঞ্জিতে খেলা। তবে টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মাসহ সিংহভাগ ভারতীয় তারকারা আজ হতাশই করলেন। কেবল নিজের নামের প্রতি সুবিচার করলেন একজন। তিনি রবীন্দ্র জাডেজা।

রাজকোটে দিল্লির বিরুদ্ধে মুখোমুখি হয়েছে সৌরাষ্ট্র। এই ম্যাচের অন্যতম প্রধান আকর্ষণ ছিল রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) বনাম ঋষভ পন্থের (Rishabh Pant) দ্বৈরথ। পন্থ ব্যাট হাতে ম্যাচে চূড়ান্ত হতাশ করলেও, স্পিন ভেল্কিতে নজর কাড়লেন জাডেজা। তিনি পাঁচ পাঁচটি উইকেট নেন। দুই জাডেজার সুবাদেই সৌরাষ্ট্র দিল্লিকে প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানে গুটিয়ে দেয়। ১৮ ওভার হাত ঘুরিয়ে এদিন জাডেজা ৭৭ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। ধর্মেন্দ্র জাডেজার ঝুলিতে আসে তিনটি উইকেট। 

ম্যাচের দিল্লির হয়ে অধিনায়ক আয়ুষ বাদোনিই একমাত্র ক্রিকেটার যিনি ব্যাট হাতে খানিকটা লড়াই করেন। ৭৮ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। ময়ঙ্ক গুসাইন অপরাজিত ৩৮ রান করেন। জবাবে ব্যাট হাতে দিনশেষের আগেই সৌরাষ্ট্র পাঁচ উইকেটে ১৬৩ রান করে ফেলেছে। রবীন্দ্র জাডেজা ব্যাট হাতেও ৩৮ রান করেন। হার্ভিক দেশাই ৯৩ রানে অপরাজিত রয়েছেন।

পরপর দুই লাল বলের সিরিজ়ে চূড়ান্ত হতাশাজনক ফলাফলের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সকলকে ঘরোয়া ক্রিকেট খেলারই পরামর্শ দিয়েছিলেন। সেই মতোই রঞ্জির এই লেগে মাঠে নামেন রোহিত শর্মা, ঋষভ পন্থ , শুভমন গিলরা । তবে প্রথম সারির কোনও ভারতীয় তারকাই নিজেদের রঞ্জি প্রত্যাবর্তনে রান পেলেন না।

ঋষভ পন্থ এক রানে ফেরেন। রোহিতকে জম্মু ও কাশ্মীর তিন রানে সাজঘরে ফেরায়। যশস্বী জয়সওয়ালের সংগ্রহ চার। শ্রেয়স আইয়ার ১১। আর পাঞ্জাবের হয়ে গিলের সংগ্রহ চার রান। অর্থাৎ ভারতীয় তারকারা যে সকলেই বড় রান করতে ব্যর্থ, তা কিন্তু বলাই বাহুল্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই সকল ব্যাটারই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সেই বড় টুর্নামেন্টের আগে এহেন ফর্ম কিন্তু সত্যিই উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

আরও পড়ুন: তাঁর বোলিংয়ে একে একে সাজঘরে ফিরলেন রোহিত, রাহানে, দুবেরা, কে এই ফাস্ট বোলার উমর নাজির? 

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget