এক্সপ্লোর

Rashid Khan wedding: শুরু নতুন ইনিংস, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আফগান তারকা রশিদ খান

Rashid Khan: রশিদ খানের সঙ্গে একই দিনে তাঁর তিন ভাইও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

কাবুল: বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে রশিদ খানের (Rashid Khan) নাম একেবারে শীর্ষে থাকবে। ক্রিকেটার হিসাবে তাঁর দক্ষতা বিশ্ববন্দিত। সেই রশিদই এবার নতুন ইনিংস শুরু করলেন। তবে ২২ গজে নয়, ব্যক্তিগত জীবনে। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার।

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিয়ে সারলেন রশিদ। তাঁর বিয়ের না না ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পাশতুম মতে নিজের বিয়ে সারেন রশিদ। ৩ অক্টোবর, বুধবার নিজের বিবাহ জীবনের সফর শুরু করলেন রশিদ। তাঁর বিয়ের শুভ অনুষ্ঠানের সাক্ষী থাকতে আফগান ক্রিকেট দলের একাধিক তারকা উপস্থিত ছিলেন। আফগান ক্রিকেটের মহাতারকার জীবনের এই নতুন অধ্যায় উপস্থিত সকলেই নবদম্পতিকে প্রাণভরে আর্শীবাদ দেন।

রশিদ খানের বিয়ে বলে কথা, নিরাপত্তাও তো আঁটসাট থাকার কথা। ছিলও তাই। ভাইরাল না না ভিডিওতে যে স্থানে বিবাহ অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছিল, সেই হোটেলের বাইরে প্রহরীদের বন্দুক হাতে ঘোরাফেরা করতে দেখা যায়। ক্রিকেটার মহম্মদ নবি থেকে আফগানিস্তানের না না স্তরের বিখ্যাত ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রশিদকে শুভেচ্ছাবার্তা জানান। আফগান ক্রিকেট দলেরই আরেক তারকা মহম্মদ নবি যেমন লেখেন, 'একমাত্র কিং খান, রশিদ খানকে তার বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমার জীবন যেন সুখকর, সাফল্যমন্ডিত ও ভালবাসায় পরিপূর্ণ হয়।'

 

 

প্রসঙ্গত, এদিন কিন্তু রশিদ একা নন, তাঁর সঙ্গে সঙ্গে একই দিনে রশিদের তিন ভাইও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রশিদরা চার ভাই একই ধরনের পোশাক পরেছিলেন। তাঁদের পরনে ছিল কালো রঙের পাঠানি এবং মেরুন রঙের কাজ করা জহর কোট। মহম্মদ নবির পাশাপাশি মুজিব উর রহমানরাও এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নবির পুত্রও।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: মেজাজ হারিয়ে স্ক্রিনে আঘাত হেনেছিলেন ধোনি! ভুয়ো খবর বলে হরভজনের দাবি খর্ব করলেন CSK ফিজিও 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget