এক্সপ্লোর

T20 World Cup: ইংল্যান্ডের সেরা টেস্ট ব্যাটারকে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখতে চান অশ্বিন

T20 World Cup 2026: চলতি ভারত-ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজে একেবারেই ভালো পারফর্ম করতে পারছেন না ইংল্যান্ডের ব্যাটাররা। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে রানই করতে পারছেন না।

চেন্নাই: ভারতের মাটিতে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে ভারতও টুর্নামেন্টের আয়োজন করবে। আর সেই বিশ্বকাপেরই ইংল্যান্ডের জো রুটকে খেলতে দেখতে চান রবিচন্দ্রন অশ্বিন। চলতি ভারত-ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজে একেবারেই ভালো পারফর্ম করতে পারছেন না ইংল্যান্ডের ব্যাটাররা। বিশেষ করে স্পিনের বিরুদ্ধে খুব একটা স্বাচ্ছন্দ অনুভব করেননি বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোনরা। ইংল্যান্ডের ২৮ উইকেটের মধ্যে ১৭ উইকেট নিয়েছেন ভারতের স্পিনাররা। যার মধ্যে বরুণ চক্রবর্তী একাই ১০ উইকেট নিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানে রুটের একটি ছবি পোস্ট করেছেন তিনি, যা SA 20 লিগের। সেই টুর্নামেন্টে রুট দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। অশ্বিন নিজের এক্স পোস্টে লিখেছেন, ''২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে। আশা করি এটি খুব প্রাসঙ্গিত এক্স পোস্ট হবে এক্ষেত্রে।''

 

SA২০ লিগে এখনও পর্যন্ত জো রুট মোট ৮টি ইনিংসে ব্যাট হাতে নেমে ৫৫.৮০ গড়ে ২৭৯ রান করেছেন। স্ট্রাইক রেটও বেশ ভাল। ১৪০.২০-র ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তিনটি অর্ধশতরান করেছেন রুট। প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে রুটের সেরা ৯২ রানের ইনিংসটি। রুট একমাত্র ব্যাটার যিনি ভারতের মাটিতে স্পিনের বিরুদ্ধে বেশ সাবলীলভাবে ব্যাটিং করেন। ইংল্যান্ড যখন টেস্ট সিরিজ খেলতে আসে ভারতের মাটিতে, সেখানেও রুট দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তাই অশ্বিন মনে করেন যে এই ইংল্যান্ড দলে টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও রুটকে প্রয়োজন ভারত ও শ্রীলঙ্কার মাটিতে।

তৃতীয় টি-টোয়েন্টিতে হার ভারতের

৫ ম্যাচের টি২০ সিরিজ। প্রথম দু'টোতেই হারতে হয়েছে ইংল্যান্ডকে। কাজেই, এটা ছিল তাদের কাছে মরণ-বাঁচন ম্যাচ। ভারত এই ম্যাচে জিতলেই সিরিজ জয় হয়ে যেত। কিন্তু, এদিন রাজকোটে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ২৬ রানে হারিয়ে দেয় ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান তোলেন ব্রিটিশরা। অর্ধ শতরান করেন বেন ডাকেট। অন্যদিকে, ভারতীয় বোলিং সাইডে নজর কাড়েন বরুণ চক্রবর্তী। দলের হয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। রান তাড়া করতে নেমে ১৪৫ রানেই আটকে যায় ভারতীয় দলের ইনিংস।

সেরা শিরোনাম

AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget