এক্সপ্লোর

Jadeja on Kapil: ভারত হারলেই এসব মন্তব্য শোনা যায়, কপিলের সমালোচনার কড়া জবাব দিলেন জাডেজা

Ravindra Jadeja: রবীন্দ্র জাডেজার স্পষ্ট কথা ভারতীয় দলের সকলেই নিজেদের দলের জন্য সর্বস্বটা উজাড় করে দেন।

ত্রিনিদাদ: দিন কয়েক আগেই বর্তমান ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। বর্তমান ক্রিকেটারদের উদ্ধত বলে দাবি করেছিলেন কপিল। এবার সেই সমালোচনার কড়া জবাব দিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।

কপিল দেবের মতে বাড়তি টাকা অনেক সময়ই ঔদ্ধত্যের জন্ম দেয়। বিশ্বজয়ী অধিনায়ক বলেন, 'অনেক সময় প্রচুর টাকার সঙ্গে সঙ্গে ঔদ্ধত্যও আসে। আজকালকার ক্রিকেটাররা মনে করে ওরা সব জানে। এটাই তো তফাৎ। আমার মতে অনেক ক্রিকেটার রয়েছেন যাদের পরামর্শের প্রয়োজন রয়েছে। সুনীল গাওস্করের (Sunil Gavaskar) মতো একজন ক্রিকেটার যেখানে রয়েছে, সেখানে কি তাঁর কাছে গিয়ে সাহায্য চাওয়া যায় না?  এখানে কীসের ইগো? ওরা ভাবে ওরা দুর্দান্ত। হয়তো হতে পারে সত্যিই ওরা দুর্দান্ত। কিন্তু যে ৫০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে যুক্ত, তিনি কিছু তো জানেন। এমন একজনের পরামর্শ কিন্তু অনেকসময় অনেককিছু বদলে দেয়।'

জবাবে জাডেজা বলেন প্রাক্তনীরা নিজেদের মতামত ব্যক্ত করতেই পারেন, তবে দলের কারুর মধ্যেই কোনওরকম ঔদ্ধত্য নেই। পাশাপাশি তাঁর দাবি দল পরাজিত হলেই এহেন মন্তব্য করা হয়। 'আমি জানি না ওঁ এই কথাটা কখন বলেছেন। এসব নিয়ে আমি চর্চা করিনা। সবার ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে আমার মনে হয় না এই দলে কারুর মধ্যে ঔদ্ধত্য রয়েছে বলে। সবাই নিজের মতো করে খাটছে এবং ক্রিকেটটা উপভোগও করছে। সবাই নিজেদের সবটা উজাড় করে দিচ্ছেন। এমন মন্তব্য সাধারণত দলের পরাজয়ের পরেই করা হয়। আমরা তো সকলেই জাতীয় দলের হয়ে খেলছি, তাই সবসময়ই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এখানে ব্যক্তিগত কারুর লাভ-ক্ষতি নেই।' বলেন জাডেজা।

পাশাপাশি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দলে রদবদল ঘটানোর ফলে টিম ম্যানেজমেন্টের সমালোচনা করা হয়। সেই সমালোচনাও মানতে নারাজ জাডেজা সোজাসাপ্টা জানিয়ে দিলেন এশিয়া কাপ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এই সিরিজেই ভারতের কাছে নিজেদের দলে পরীক্ষা করে দেখার সুযোগ রয়েছে। বিসিসিআইয়ের তরফে পোস্ট করা একটি ভিডিওতে জাডেজা বলেন, 'এশিয়া কাপ, বিশ্বকাপের আগে এটাই তো শেষ সিরিজ যেখানে আমরা দলে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, ভিন্ন ভিন্ন পরিকল্পনা খাটিয়ে দেখতে পারি। বিশ্বকাপ, এশিয়া কাপে তো এসব আর করা যাবে না। ব্যাটিং অর্ডার বদল করার মতো জিনিসপত্র আমরা করেছি। তবে এটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তাই এই বিষয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হোটেলে ছেলেকে নিয়ে হাজির ব্র্যাভো, টিম ইন্ডিয়াকে ত্রিনিদাদে স্বাগত জানালেন ডোয়েন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
Hardik Pandya: বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও
বান্ধবী মাহিকার সঙ্গে তিরুপতি দর্শন, মাথা মুণ্ডন করালেন হার্দিক, ভাইরাল ভিডিও

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget