এক্সপ্লোর

IND vs WI 3rd ODI: হোটেলে ছেলেকে নিয়ে হাজির ব্র্যাভো, টিম ইন্ডিয়াকে ত্রিনিদাদে স্বাগত জানালেন ডোয়েন

India vs West Indies 3rd ODI: ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামেই ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের তৃতীয় ওয়ান ডে ম্যাচ আয়োজিত হবে।

ত্রিনিদাদ: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ় সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs WI 3rd ODI) ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে একে অপরের মুখোমুখি হতে চলেছে। এর আগের বার ত্রিনিদাদে টেস্ট ম্যাচের সময় কিংবদন্তি ব্রায়ান লারা মাঠে উপস্থিত ছিলেন। দেখা করেছিলেন ভারতীয় দলের (Team India) সঙ্গে। এবারে ওয়ান ডে ম্যাচের আগে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সঙ্গে দেখা করলেন।

ডোয়েন ব্র্যাভো ত্রিনিদাদেরই বাসিন্দা। তাই ভারতীয় দল (Indian Cricket Team) টিম হোটেলে পৌঁছলে, দলের তারকাদের সঙ্গে দেখা করতে হাজির হন ব্র্যাভো। তাঁর সঙ্গে তাঁর ছেলেও ছিল। টিম ইন্ডিয়া তারকাদের সঙ্গে দেখা করে তাঁদের স্বাগত জানাতে দেখা যায় ব্র্যাভোকে। রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে আইপিএলের চেন্নাই সুপার কিংস দলের অংশ ব্র্যাভোও। তাঁদের সামনে দেখেই জড়িয়ে ধরেন তিনি। পরবর্তীতে ব্র্যাভো ও রুতুরাজকে খোশমেজাজে সোফায় বসে গল্পও করতে দেখা যায়। বিসিসিআইয়ের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা, 'ত্রিনিদাদে এলে.....' 

 

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলির অনুপস্থিতিতে ব্যর্থ হন ভারতীয় ব্যাটাররা। জয় পেয়ে সিরিজে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ়। আজ সেই সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। গত ম্যাচের মতো টিম ইন্ডিয়া এই ম্যাচেও যে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবে, রবীন্দ্র জাডেজার কথায় স্পষ্ট তার পূর্বাভাস মেলে।

বিসিসিআইয়ের তরফে পোস্ট করা একটি ভিডিওতে জাডেজা বলেন, 'এশিয়া কাপ, বিশ্বকাপের আগে এটাই তো শেষ সিরিজ যেখানে আমরা দলে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, ভিন্ন ভিন্ন পরিকল্পনা খাটিয়ে দেখতে পারি। বিশ্বকাপ, এশিয়া কাপে তো এসব আর করা যাবে না। ব্যাটিং অর্ডার বদল করার মতো জিনিসপত্র আমরা করেছি। তবে এটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তাই এই বিষয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সিরিজ নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কখন, কোথায় দেখবেন খেলা?

সেরা শিরোনাম

Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Jay Shah: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ, অভিনন্দন জানিয়ে বিবৃতি ভারতীয় বোর্ডের
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ, অভিনন্দন জানিয়ে বিবৃতি ভারতীয় বোর্ডের
Syed Mushtaq Ali T20: হায়দরাবাদের পর গুজরাত, পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দৌড়চ্ছে সূর্যর মুম্বই
হায়দরাবাদের পর গুজরাত, পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দৌড়চ্ছে সূর্যর মুম্বই
Suryakumar Yadav: উপেক্ষার জবাব একের পর এক ভয়ঙ্কর ইনিংসে! কলকাতায় ২৯ বলে ৮২ রানের প্রলয় সূর্যকুমারের
উপেক্ষার জবাব একের পর এক ভয়ঙ্কর ইনিংসে! কলকাতায় ২৯ বলে ৮২ রানের প্রলয় সূর্যকুমারের

ভিডিও

Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
NCPI News : কেন সাংসদ পদ খারিজ নয়? এবার জবাব দিতে NCPI-কে শেষ সময়
Democratic TMC X Handle :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget