এক্সপ্লোর

Captain Ravindra Jadeja: প্রত্যাবর্তন ম্যাচেই সৌরাষ্ট্রের অধিনায়ক রবীন্দ্র জাডেজা

Ravindra Jadeja: তামিলনাড়ুর বিরুদ্ধে মাঠে নামার আগে সৌরাষ্ট্রের নেটে ঘণ্টাখানেক অনুশীলন করেন রবীন্দ্র জাডেজা।

নয়াদিল্লি: চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডে জাডজা জায়গা পেয়েছেন। সেই সিরিজের আগেই রঞ্জি ম্যাচ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তিনি। সৌরাষ্ট্রের (Saurahtra Cricket Team) হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে তিনি যে মাঠে নামতে চলেছেন, সেই খবরটা আগেই পাওয়া গিয়েছিল। রঞ্জির গ্রুপ (Ranji Trophy) পর্বের শেষ ম্যাচে জাডেজা শুধু মাঠেই নামবেন না, সৌরাষ্ট্রের অধিনায়কত্বও করতে দেখা যাবে তাঁকে।

জাডেজার প্রত্যাবর্তন

সৌরাষ্ট্র ইতিমধ্যেই রঞ্জি ট্রফির নক আউট পর্বে পৌঁছে গিয়েছে। সেই কারণেই তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচে দলের অধিনায়ক জয়দেব উনাদকাটকে বিশ্রাম দেওয়া হয়েছে। উনাদকাটের অনুপস্থিতিতেই জাডেজাকে অধিনায়কত্ব করতে দেখা যাবে। ৩৪ বছর বয়সি জাডেজা এশিয়া কাপে চোট পাওয়ার পর প্রায় মাস ছ'য়েক মাঠের বাইরে ছিলেন। মঙ্গলবার তিনি মাঠে নামবেন। মাঠে নামার আগেরদিন সৌরাষ্ট্রের নেটে ঘণ্টাখানেক মতো সময় অনুশীলন করতে দেখা গেল তারকা অলরাউন্ডারকে।

জাডেজা এক জিপিএস ট্র্যাকার লাগিয়েই অনুশীলন করেন। মূলত তাঁর ফিটনেস পরীক্ষা করতেই এই ট্র্যাকার লাগানো হয়। জাডেজা ৩০ মিনিট মতো বল করেন এবং প্রায় সমান সময় ব্যাটিংও করেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক প্রশিক্ষকও এদিন সৌরাষ্ট্রের অনুশীলনে উপস্থিত ছিলেন। তিনি জাডেজার ফিটনেসের দিকে নজর রাখছিলেন। হাঁটুর অস্ত্রোপ্রচারের পর বহুদিন মাঠের বাইরে থাকলেও অনুশীলনে জাডেজাকে ফিটনেস দেখে উচ্ছ্বসিত সৌরাষ্ট্র কোচ নীরজ ওদেদ্রা। 

অধিনায়ক জাডেজা

ম্যাচের আগে সৌরাষ্ট্র কোচ বলেন, 'ও (জাডেজা) মাঠে ফেরার জন্য ভীষণই উচ্ছ্বসিত এবং সেটা আজকের অনুশীলনে স্পষ্টতই বোঝা গিয়েছে। ও কিন্তু আরও দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে চাইছিল। তবে বহুদিন পরে চোট সারিয়ে মাঠে ফিরছে, তাই ওর এখন অতিরিক্ত কোনওকিছুই করা উচিত নয়। নেটে ঘণ্টাখানেক সময় কাটানোর আগে দলের সকলের উদ্দেশে ও এক পেপটকও দেয়। জাডেজা তো বহুদিন পরে দলের সঙ্গে যুক্ত হয়েছে, তাই ও দলের সকলকে সীমিত ওভারের ক্রিকেটে (বিজয় হাজারে) সাফল্যের জন্য শুভেচ্ছা জানাতে চেয়েছিল।'

তিনি নিশ্চিত করেন উনাদকাটের অনুপস্থিতিতে জাডেজাই দলকে নেতৃত্ব দেবেন। 'জেডিকে (জয়দেব উনাদকাট) বিশ্রাম দেওয়ায় আমরা ওকে (জাডেজা) অধিনায়কত্ব করার জন্য অনুরোধ করেছিলাম এবং ও সেই অনুরোধ রাখেও। সৌরাষ্ট্রের হয়ে খেলতে ও দারুণ গর্ববোধ করে।' বলেন সৌরাষ্ট্র কোচ।

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে বিরাট, সূর্য, একাদশে আর কারা সুযোগ পেলেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget