এক্সপ্লোর

Rishabh Pant on IND vs PAK: কোনও রাখঢাক নয়, ভারত-পাক ম্যাচে যে বাড়তি চাপ থাকে, অকপটে মেনে নিলেন ঋষভ পন্থ

T20 World Cup 2024: ৯ জুন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।

নিউ ইয়র্ক: ৯ জুন সম্ভবত নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সবথেকে বড় ম্যাচ আয়োজিত হতে চলেছে। মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই পড়শি দেশের লড়াই মানেই টানটান উত্তেজনা, উন্মাদনা এবং প্রবল চাপ। অনেকেই সেই চাপ অস্বীকার করলেও, ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) কিন্তু স্পষ্টভাবে মেনে নিচ্ছেন যে ভারত-পাক ম্যাচে বাড়তি চাপ থাকবেই।

ঋষভ পন্থ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিশ্বকাপের ব্রডকাস্টারদের জানান, 'এই ম্যাচটা বরাবরই আর পাঁচটা ম্যাচ থেকে আলাদা এবং ম্যাচে অংশগ্রহণ করাটাও বিশেষ অনুভূতির। হ্যাঁ, এই ম্যাচে নিঃসন্দেহে বাড়তি চাপ তো থাকেই, কারণ এই ম্যাচগুলিকে সকলেই দীর্ঘদিন মনে রাখেন।' ভারত-পাকিস্তানে ম্যাচে ক্রিকেটার ঋষভ পন্থের দিকেও নজর থাকবে।

তিনি এই বিশ্বকাপের মাধ্যমেই জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন ঘটিয়েছেন পন্থ। গাড়ি দুর্ঘটনার পর জাতীয় দলের হয়ে এটাই তাঁর প্রথম টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর আগে ব্যক্তিগতভাবে পন্থ কিন্তু বেশ ভাল ছন্দেই রয়েছেন। তিনি দলের একমাত্র প্রস্তুতি ম্যাচে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ভাল পারফরম্যান্সের জন্য পন্থের ফর্মে থাকাটাও খুব জরুরি। আয়ার্ল্যান্ড ম্যাচ দিয়ে টিম ইন্ডিয়া নিজের অভিযান শুরু করলেও এখন থেকেই নয় তারিখের জন্য উত্তেজনার পারদ চড়ছে। 

বিশের বিশ্বকাপে ভারতীয় দলের রেকর্ড কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দারুণ। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপ থেকে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়াই এই লড়াইয়ে দাপট দেখিয়েছে। আটবারের মুখোমুখি সাক্ষাৎকারে ভারতীয় দল ৭-১ এগিয়ে। পরপর হারের পর ২০২১ সালে অবশেষে ভারতীয় দলকে পরাজিত করতে সক্ষম হয় পাকিস্তান। সেই ম্যাচে ১০ উইকটে টিম ইন্ডিয়াকে হারিয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন দল। তবে ঠিক তার পরের বছরই মেলবোর্নে দুই দলের মুখোমুখি মোকাবিলায় জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। সৌজন্যে বিরাট কোহলি। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন তিনি। আট বলে ২৮ রান বাকি থাকার পরিস্থিতি থেকেও জয় পায় ভারত। তেমনই এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় নিউ ইয়র্ক।           

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে নাশকতার ছক! বাড়ল নিরাপত্তা, আশ্বস্ত করলেন নাসাউ কাউন্টির এগজিকিউটিভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget