এক্সপ্লোর

IND vs NZ 3rd Test: দলকে একাই টানছেন পন্থ, ঋষভের ইনিংসে জয়ের স্বপ্ন দেখছে ভারত, মধ্যাহ্নভোজে স্কোর ৯২/৬

Rishabh Pant: ম্যাচে নাগাড়ে দ্বিতীয় ইনিংসে শতাধিক স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ।

মুম্বই: ১৪৭ রানের টার্গেট স্পিন সহায়ক পিচে চ্যালেঞ্জিং ছিল বটে, তবে সেই রান করতে নেমে এমন হবে তা হয়তো ভারতীয় টিম ম্যানেজমেন্টও ভাবেনি। আজাজ পটেলে সুবাদে ওয়াংখেড়েতে (IND vs NZ 3rd Test) তাসের ঘরের মতো ভাঙল ভারতীয় টপ অর্ডার। ভাগ্যিস ঋষভ পন্থ (Rishabh Pant) ছিলেন। পন্থের ব্যাটেই জয়ের স্বপ্ন দেখছে ভারত। বলা ভাল হার ও  ভারতের মাঝে তিনি একমাত্র সৈনিক। মধ্যাহ্নভোজে ভারতের স্কোর ৯২/৬। এখনও ম্য়াচ জিততে ভারতকে আরও ৫৫ রান করতে হবে।

দিনের শুরুতে নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন রবীন্দ্র জাডেজা। গত রাতের স্কোরে মাত্র তিন রান যোগ করে শেষ উইকেটটি পড়ে কিউয়িদের। ১৭৪ রানে অল আউট হয় নিউজ়িল্যান্ড। ভারতের সামনে জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য নির্ধারিত হয়। যেখানে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৬৩ রান করে ম্যাচ জেতার রেকর্ড, সেখানে ১৪৭ রান যে একেবারে সহজ হবে না, তা জানা কথাই। কিন্তু এহেন ধস নামবে, তা হয়তোই কেউ ভেবেছিলেন।  

তবে ওয়াংখেড়ের পিচে যেখানে বাকিরা টিকতেই পারছেন না, সেখানে শতাধিক স্ট্রাইক রেটে পন্থ হাফসেঞ্চুরি হাঁকালেন। প্রমাণ করে দিলেন, কেন তিনি বিশেষ প্রতিভা। প্রথম ইনিংসে ৩৬ বলে এসেছিল হাফসেঞ্চুরি। এই ইনিংসে ৪৮ বলে এল পন্থের ৫০। তিনি কার্যত একাই লড়লেন। রোহিত শর্মা বাদে আর কোনও ভারতীয় ব্যাটার তো দুই অঙ্কের রানও করতে পারেননি।

ভারতীয় ইনিংসের শুরুটা রোহিত আগ্রাসী মেজাজে করেছিলেন। তিনি প্রথম ওভারে যে চারটি মারেন, তাতে ব্যাটে বলে ঠিক সংযোগ না হলেও, বল বাউন্ডারি পার যায়। তবে সেই একইরকমভাবে পুল শটে বড় শট মারতে গিয়ে মিড উইকেটে ম্যাট হেনরির বলে ধরা দেন রোহিত। শুভমন গিল তো আজাজ পটেলের বলের লাইন মিস করে বোল্ড। বিরাট কোহলি স্লিপে ক্যাচ দেন। দেখতে দেখতেই ২৯ রানে আধা ভারতীয় দল সাজঘরে ফিরে যায়। এমন পরিস্থিতিতে রবীন্দ্র জাডেজাকে সঙ্গে নিয়েই পাল্টা লড়াই চালান ঋষভ পন্থ।

জাডেজা ও পন্থ ষষ্ঠ উইকেটে ৪২ রান যোগও করে ফেলেছিলেন। ভারতের ভাল জায়গার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে আজাজের বলে ব্যাড-প্যাডে আউট হন জাডেজা। ঋষভ কিন্তু নিজের আগ্রাসী ব্যাটিং থামাননি। বর্তমানে তাঁকে সঙ্গ দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর। নিউজ়িল্যান্ড ও জয়ের মাঝে যে ঋষভ দাঁড়িয়ে, তা কিন্তু বলাই বাহুল্য।

ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রোহিত-রীতিকার পরিবারে আসছে নতুন সদস্য, জল্পনায় পড়ল সিলমোহর? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget