এক্সপ্লোর

Rishabh Pant: ২০২৪ সালে বক্স অফিস পন্থের দুরন্ত প্রত্যাবর্তনের ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের

Rishabh Pant Update: ঋষভ পন্থকেই আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন বলে ম্যানেজমেন্টের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: ঠিক বছর খানেক আগেই এক ঘটনা গোটা ক্রিকেটবিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল। বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতের (Team India) তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি পন্থ। তবে জোরকদমে চলছে তাঁর রিহ্যাব। আসন্ন ২০২৪ সালেই তাঁকে ফের একবার মাঠে খেলতে দেখা যাবে বলে সকলেই আশাবাদী।

পন্থের আগ্রাসী ব্যাটিংয়ের ভক্ত গোটা বিশ্বজুড়েই রয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। তিনি আশাবাদী যে পন্থ আসন্ন বছরে দুরন্তভাবে প্রত্যাবর্তন ঘটাবেন। হুসেন বলেন, 'দুর্ঘটনাটা ভয়াবহ ছিল। গোটা বিশ্বকে চিন্তায় ফেলে দিয়েছিল ওটা এবং তারপর থেকে ও খুব ধীরে ধীরেই সেরে উঠছে। সোশ্যাল মিডিয়ায় ওর ওই দুর্ঘটনার পর প্রথম কয়েক পা হাঁটা থেকে জিম সেশন এবং তারপর রিকি পন্টিংয়ের সঙ্গে ওর ছবিগুলি সবই রয়েছে। পন্টিং আমায় ওর সেরে ওঠার বিষয়ে আপডেট দিচ্ছিল। ও নিঃসন্দেহে একজন বক্স অফিস ক্রিকেটার।'

হুসেনের মতে ভারত পন্থকে ছাড়া ভাল খেললেও, তবে পন্থ ফিরলে তাঁর থেকে ফের একবার দারুণ ক্রিকেট দেখা যাবে। 'ভারতীয় দল ওকে ছাড়াও বেশ ভালই পারফর্ম করেছে। কেএল ওর অনুপস্থিতিতে দারুণ খেলেছে। ওরা দুইজনেই ভাল খেলবে। এমন দুইজন ক্রিকেটার এক দলে থাকায় ভারত সৌভাগ্যবান। তবে চোট লাগার আগে পন্থ বক্স অফিস ছিল। আশা করছি এরপরেও ও এমনই থাকবে।' ভবিষ্যদ্বাণী হুসেনের।

ভারতীয় দলের উদ্বেগ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় (Indian Cricket Team) ব্য়াটিং লাইন আপ। ইনিংসে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এই হারের ফলে রামধনুর দেশে প্রথমবার টেস্ট সিরিজ় জয়ের আশা এবারও অধরাই থেকে গেল ভারতীয় দলের। তবে দুই ম্যাচের লাল বলের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ (IND vs SA 2nd Testr) জিতে অন্তত ড্রয়ের সুযোগ রয়েছে। সেই ম্যাচের জন্য জোরকদমে প্রস্তুতিও চালাচ্ছে ভারতীয় দল। আর সেই প্রস্তুতি চলাকালীনই ঘটল বিপদ।

শার্দুল ঠাকুর (Shardul Thakur) শনিবার, ৩০ ডিসেম্বর ভারতীয় দলের অনুশীলনে বাঁ-কাঁধে চোট পান। তাঁকে কাঁধে আইস ব্যাগ দিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারকা অলরাউন্ডারের এই চোট স্বভাবতই ভারতীয় সমর্থকদের মধ্যে উদ্বেগের সঞ্চার করছে। অবশ্য রিপোর্ট অনুযায়ী শার্দুলের চোট খুব একটা গুরুতর নয়। দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানান শার্দুল ঠিক আছেন। শোনা যাচ্ছে ভারতীয় দলের মেডিক্যাল স্টাফরা এই চোট নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন এবং চোট সারানোর জন্য তাঁরা শার্দুলের আলাদা কোনও চিকিৎসাও করছেন না। এমনকী শার্দুলকে স্ক্যানেও পাঠানো হয়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: কোহলি থাকতেও, কেন দলকে নেতৃত্ব দিচ্ছেন 'দুর্বল' রোহিত? বিস্ফোরক ভারতীয় প্রাক্তনী 

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget