এক্সপ্লোর

IND vs ENG 4th Test: প্রাক্তন অধিনায়কের শহরে একাধিক রেকর্ড গড়ার সুযোগ রোহিতের, মাইলফলক স্পর্শের হাতছানি যশস্বীরও

Team India: ব্যাট হাতে রোহিত এবং যশস্বী, উভয়েই গত ম্যাচে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন।

রাঁচি: প্রত্যাশামতোই টেস্ট ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সিরিজ়ের প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতলেও, পরের দুই ম্যাচ জিতে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ় জয়ের লক্ষ্যে আজ রাঁচিতে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test) মাঠে নামছে দুই দল। দেশের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির গড়ে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কিন্তু ব্যাট হাতে একগুচ্ছ মাইলফলক স্পর্শ করতে পারেন। 

রাজকোটে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দলকে নিজের চওড়া ব্যাটে রাজকীয় শতরান হাঁকিয়ে ম্যাচে ফেরান অধিনায়ক রোহিত শর্মা। রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও একাধিক মাইলফলক স্পর্শ করার হাতছানি রয়েছেন ব্যাটার রোহিতের সামনে। ঠিক কী কী রেকর্ড গড়তে পারেন রোহিত?

ভারতের 'হিটম্যান' লম্বা লম্বা ছক্কা হাঁকানোয় পটু। তিনি রাঁচিতে আর সাতটি ছক্কা মারতে পারলেই প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি ছক্কা মারার মাইলফলক স্পর্শ করবেন। আপাতত রোহিতের দখলে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৫৯৩টি (টেস্টে ৮০, ওয়ান ডেতে ৩২৩, টেস্টে ১৯০) ছয় মারার কৃতিত্ব রয়েছে।

রোহিত আর ২৩ রান করলে চার হাজার টেস্ট রানের গণ্ডিও পার করে ফেলবেন। ভারতীয় অধিনায়ক আপাতত ৫৭টি টেস্টে ৩৯৭৭ রান করেছেন। তিনি ১৭তম ভারতীয় হিসাবে চার হাজার টেস্ট রান সম্পূর্ণ করবেন। এছাড়া এই ম্যাচেই ভারতীয় অধিনায়কের সামনে প্রথম শ্রেণির ক্রিকেটে নয় হাজার রান পূর্ণ করার সুযোগ থাকছে। তাঁর জন্য রোহিতের দরকার ৩৭ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে হাজার টেস্ট রান পূর্ণ করতে ভারতীয় অধিনায়কের প্রয়োজন ১৩ রান। আর হাফ সেঞ্চুরি হাঁকালে এশিয়ার মাটিতে ২৫০০ টেস্ট রানের গণ্ডি পার করে ফেলবেন তিনি।  

গত ম্যাচে রোহিত শর্মা শতরান হাঁকিয়েছেন বটে। তবে এই টেস্ট সিরিজ়ে সবথেকে বেশি নজর কাড়ছেন তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ইতিমধ্যেই তিনি নাগাড়ে দুই শতরান হাঁকিয়ে ফেলেছেন। আসন্ন ম্যাচে রাঁচিতে যশস্বীর সামনেও তিন রেকর্ড গড়ার হাতছানি। যশস্বী পরের ম্যাচে আরেকটি দ্বিশতরান হাঁকাতে পারলে তিনিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে ডাবল সেঞ্চুরির হ্যাটট্রিক করবেন। অর্থাৎ প্রথম ব্যাটার হিসাবে নাগাড়ে তিন টেস্টে তিনটি দ্বিশতরান করবেন।

পাশাপাশি দ্বিশতরান হাঁকালে ডনকে ছোঁয়ারও হাতছানি রয়েছে তাঁর। ডন ব্র্যাডম্যান একমাত্র ব্যাটার হিসাবে এক টেস্ট সিরিজ়ে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। মুম্বইয়ের তারকা সেক্ষেত্রে তাঁর কৃতিত্বে ভাগ বসাবেন। তবে ডাবল সেঞ্চুরি না হাঁকালেও তাঁর সামনে অনন্য কৃতিত্ব গড়ার সুযোগ রয়েছে। যশস্বী রাঁচিতে মোট ১৩৯ রান করতে পারলেই দ্রুততম ভারতীয় তথা সর্বকালীন দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে টেস্টে হাজার রানের গণ্ডি পার করবেন। দুই তারকা নিজেদের ফর্ম ধরে রেখে রেকর্ড গড়ার পালা অব্যাহত রাখতে পারেন কি না এখন সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চোট 'বাহানা'য় ম্যাচ না খেলার সিদ্ধান্ত! শ্রেয়সের কাণ্ডে বিতর্ক, বোর্ডকে চিঠি এনসিএ প্রধানের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
ENG vs IND: চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত
চূড়ান্ত ব্যর্থ মিডল অর্ডার, কোহলি, শ্রেয়সের অর্ধশতরান সত্ত্বেও কার্ডিফে ২৩৩ রানেই অল আউট ভারত

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget