এক্সপ্লোর

Rohit Sharma: তাঁর জন্যই সতীর্থের রেকর্ড হাতছাড়া! মাঠেই হাত জোড় করে ক্ষমা চাইলেন রোহিত

Champions Trophy 2025: মাঠে হাত জোড় করে ক্ষমা চাইছেন ভারতের অধিনায়ক! তাও টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে নয়। ম্যাচ হেরেও নয়। এক গর্বের মুহূর্ত হাতছাড়া হয়েছে সতীর্থের। তার জন্য দায়ী রোহিতই।

দুবাই: মাঠে হাত জোড় করে ক্ষমা চাইছেন ভারতের অধিনায়ক! তাও টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে নয়। ম্যাচ হেরেও নয়। এক গর্বের মুহূর্ত হাতছাড়া হয়েছে সতীর্থের। তার জন্য দায়ী রোহিত শর্মাই (Rohit Sharma)। প্রথম স্লিপে দাঁড়িয়ে সহজ ক্যাচ ফেললেন। তার আগে পরপর ২ বলে ২ উইকেট তুলে নিয়েছিলেন অক্ষর পটেল (Axar Patel)। রোহিত জাকের আলির সহজ ক্যাচ না ফেললে হ্যাটট্রিক হয়ে যেত বাঁহাতি স্পিনারের। কিন্তু রোহিত ক্যাচ ফেলে দেন।

তারপরই ক্ষমা চেয়ে নেন রোহিত। অক্ষর পটেলের কাছে রীতিমতো হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায় ভারত অধিনায়ককে। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, ভারতের একাদশে চমক?

বৃহস্পতিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে নেমেছে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। আর সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারত অধিনায়ক রোহিত অবশ্য টসের পরই জানিয়ে দিয়েছিলেন যে, তিনিও টস জিতলে প্রথমে ফিল্ডিংই করে নিতেন।

 

রোহিতের কথাটা যে উড়িয়ে দেওয়ার মতো নয়, বাংলাদেশ ইনিংসের শুরু থেকে তা প্রমাণ করতে মরিয়া ছিলেন ভারতীয় বোলাররা। প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন মহম্মদ শামি। তুলে নেন সৌম্য সরকারকে। পরের ওভারেই নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন হর্ষিত রানা। ২ রানে ২ উইকেট হারিয়ে তখন ধুঁকছে বাংলাদেশ।

এরপর বাংলাদেশ পাল্টা লড়াইয়ের চেষ্টা করেছিল। তবে তাদের ফের ধাক্কা দেয় ভারত। বাংলাদেশ ইনিংসের নবম ওভার। বল করছিলেন অক্ষর পটেল। তাঁর ওভারের পরপর ২ বলে ফিরে যান তাঞ্জিদ হাসান ও মুশফিকুর রহিম। পরের বলে জাকেরের ক্যাচ প্রথম স্লিপে ফেলে দেন রোহিত। তারপরই হতাশায় তাঁকে মাটি চাপড়াতে দেখা যায়। অক্ষর ততক্ষণে হতাশায় মুখ ঢেকেছেন। তাঁর দিকে প্রথমে হাত তুলে, তারপর হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন রোহিত।

আরও পড়ুন: ৩২১ তাড়া করতে নেমে ৫২ ডট বল! ভারতের বিরুদ্ধে মহারণের আগে বাবর আজমকে নিয়ে ঝড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget