এক্সপ্লোর

IND vs ENG 2nd ODI: ব্যাটিংয়ের মাঝেই মেজাজ হারিয়ে ডিজেকে গালিগালাজ রোহিতের! ভাইরাল ভিডিও

Rohit Sharma: রোহিত এদিন ৯০ বলে ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচ সেরা ঘোষিত হন।

কটক: দীর্ঘ অপেক্ষা। রবিবাসরীয় কটক (IND vs ENG 2nd ODI) সাক্ষী থাকল 'হিটম্য়ান-শো'র। প্রায় ছয় মাস পর দাপুটে মেজাজে শুধু অর্ধশতরানের গণ্ডি পার নয়, কেরিয়ারের ৩২তম ওয়ান ডে সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে ব্যাটিং করার সময়ই মেজাজও হারালেন ভারতীয় অধিনায়ক! কার ওপর রেগে গেলেন রোহিত?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে ক্ষুব্ধ রোহিতকে কারুর দিকে ঈশারা করে কিছু বলতে দেখা যাচ্ছে। চোখে মুখে তাঁর বিরক্তি। ভাইরাল ভিডিও দেখে অনেকেরই আন্দাজ মাঠের ডিজের উদ্দেশে ঈশারা করে তাঁকে গান বন্ধ করার জন্য বলছিলেন রোহিত। ম্যাচে ভারতীয় ইনিংস চলাকালীন মাঠের একটি বাতিস্তম্ভের আলো সম্পূর্ণভাবে নিভে যায়। এর জেরে প্রায় আধ ঘণ্টা মতো ম্যাচ বন্ধ থাকে। তারপরেই ঘটনাটি ঘটে। রোহিতরা ম্যাচ শুরু হলে মাঠে নেমে গার্ড নেওয়ার জন্য তৈরি হয়ে গেলেও, তখনও গান বেজেই চলেছিল। সেই কারণেই সম্ভবত রোহিত নিজের মেজাজ হারান।

 

রোহিত এদিন সেঞ্চুরি করুন এবং স্বমহিমায় তা ছক্কা হাঁকিয়েই সম্পূর্ণ হোক, অনেক রোহিত-অনুরাগী এমনটাই আশা করছিলেন। হলও তাই। সমর্থকদের হতাশ করলেন না ভারতীয় অধিনায়ক। আদিল রশিদের বলে স্টেপ আউট করে লং অনের ওপর দিয়ে ছয় মেরে শতরান পূরণ করেন তিনি। এদিন কিন্তু ছক্কার নিরিখেও খরা কাটল রোহিতের। ৪ মাস ও ১০ ইনিংস পর আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাঁকালেন রোহিত। একই সঙ্গে ওয়ান ডে ফর্ম্যাটে ছক্কা হাঁকানোর নিরিখে টেক্কা দিয়ে দিলেন ক্রিস গেলকে। 

আন্তর্জাতিক ওয়ান ডে ম্য়াচে ক্রিস গেল মোট ৩৩১টি ছক্কা হাঁকিয়েছিলেন। এই ম্যাচে নামার আগে তাঁর সঙ্গে সমসংখ্যক ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু এদিন প্রথম ছক্কাটি হাঁকানোর পরই গেলকে টেক্কা দিয়ে দেন হিটম্যান। বিশ্ব ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় রোহিত দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। রোহিত এদিন নিজের ইনিংসে মোট সাতটি ছক্কা হাঁকান। ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেন রোহিত। তাঁর এই দুরন্ত সেঞ্চুরির জন্য রোহিতকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। রোহিতের ইনিংসে ভর করেই ভারতীয় দল ৩৩ বল ও চারটি উইকেট বাকি রেখেই দ্বিতী ওয়ান ডে ম্যাচ তথা সিরিজ় জিতে নেয়।

আরও পড়ুন: ২৮ ইনিংসে ছয়টি সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপ, রোহিত-শুভমন জুটির সাফল্যের কারণ কী? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget