এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিতকে পাবে না ভারতীয় দল? ভাগ্য খুলবে বাংলার ক্রিকেটারের?

Rohit Sharma: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নাকি ইতিমধ্যেই প্রথম বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচ না খেলার কথা বোর্ডের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন।

মুম্বই: ঘরের মাঠে বাংলাদেশকে টেস্টে দুরমুশ করেছে দল। সামনেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়। তারপর বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফর। দুই শক্তিধর দেশের হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব। তবে সেই সিরিজ়ের শুরুতে হয়তো খেলবেন না রোহিত শর্মা (Rohit Sharma)।

একাধিক রিপোর্ট অনুযায়ী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হতে চলা বর্ডার গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্ট ম্যাচে রোহিত খেলবেন না। তিনি নাকি ইতিমধ্যেই দলের নির্বাচকদের এই বিষয়টি প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছেন। কী কারণে রোহিত অজ়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন না? শোনা যাচ্ছে ভারতীয় অধিনায়কের কিছু ব্যক্তিগত কাজ আছে। সেই কাজ না মিটলে এই ম্যাচে নাকি খেলতে পারবেন না বলে জানিয়েছেন রোহিত। তবে সরকারিভাবে ভারতীয় বোর্ডকে এখনও এই বিষয়ে অবশ্য তিনি কিছু বলেননি বলে দাবি করা হচ্ছে।

৩৭ বছর বয়সি রোহিত আপাতত বিরতিতে রয়েছেন। ভারতীয় অধিনায়ক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন। তাই বর্তমানে ভারত বনাম বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ়ে তিনি ছুটিতে। তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে তাঁকে আবার দেখা যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে কিন্তু অধিনায়ক রোহিতের পাশাপাশি ব্যাটার রোহিতের ওপরও অনেক দায়িত্ব থাকবে। রোহিত এখনও পর্যন্ত অজিভূমে সাতটি টেস্টে খেলে মোট ৪০৮ রান করেছেন। তিনটি অর্ধশতরান করেছেন তিনি। রোহিত নিশ্চয়ই নিজের ব্যক্তিগত রেকর্ড উন্নত করার জন্য বদ্ধপরিকর হবেন।

রোহিতের ভাল পারফরম্যান্স কিন্তু অজিভূমে টিম ইন্ডিয়ার জয়ের হ্যাটট্রিক করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে রোহিত না খেললে কে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করবেন? ভারতীয় অধিনায়কের বদলে সেক্ষেত্রে ওপেনার হিসাবে দুরন্ত ছন্দে থাকা অভিমন্যু ঈশ্বরণ জাতীয় দলে ডাক পেতে পারেন। বাংলার তারকা ক্রিকেটার ইরানি ট্রফিতে ১৯১ রানের ইনিংস খেলেছিলেন। সাম্প্রতিক সময়ে একাধিক বড় ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। ২৯ বছর বয়সি ঈশ্বরণ এর আগেও একাধিকবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে অভিষেক ঘটানোর সুযোগ আসেনি। অবশেষে তিনি রোহিতের অনুপস্থিতিতে জাতীয় দলে অভিষেক ঘটানোর সুযোগ পান কি না, সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সুইমিং পুলে ডুবে প্রাক্তন প্রিমিয়ার লিগ তারকার আকস্মিক মৃত্যু 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget