এক্সপ্লোর

Rohit Sharma Baby Boy: রোহিত-রীতিকার কোল আলো করে এল পুত্রসন্তান? সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার ঝড়

India vs Australia: সোশ্যাল মিডিয়া সরগরম। বিভিন্ন সংবাদপত্রেও রোহিতের পুত্রসন্তান হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

মুম্বই: দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে, রোহিত শর্মার (Rohit Sharma) স্ত্রী রীতিকা সাজদেহ (Ritika Sajdeh) অন্তঃসত্ত্বা। নভেম্বর মাসেই তাঁদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। যে কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাওস্কর ট্রফির শুরুর দিকে রোহিতের খেলা নিয়েও সংশয় রয়েছে। বলাবলি হচ্ছে, পারথে প্রথম টেস্টে খেলবেন না রোহিত। গোটা ভারতীয় দল যেখানে অস্ট্রেলিয়ায় পৌঁছে কসরত শুরু করে দিয়েছে, রোহিত রয়ে গিয়েছেন মুম্বইয়ে। সেখানেই তাঁর প্রস্তুতি নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

আর তারই মাঝে শুক্রবার রাতে জল্পনা ছড়িয়ে পড়েছে যে, রোহিত ও তাঁর স্ত্রী রীতিকার পুত্রসন্তান হয়েছে। যদিও রোহিত নিজে বা রীতিকা এমন কোনও খবর বা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। সাম্প্রতিক সময়ের ট্রেন্ডই হল সেলিব্রিটিরা সন্তান জন্মানোর সুখবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটা পর্যন্ত অন্তত রোহিত বা রীতিকার তরফে এমন কোনও পোস্ট আসেনি।

তবু সোশ্যাল মিডিয়া সরগরম। বিভিন্ন সংবাদপত্রেও রোহিতের পুত্রসন্তান হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, রোহিত ও রীতিকার পুত্রসন্তান হয়েছে। মুম্বইয়ের এক হাসপাতালেই নাকি পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন তারকা দম্পতি।

অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপ জেতার পরই ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। তবে ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক রয়ে গিয়েছেন রোহিতই।

সামনেই অস্ট্রেলিয়ার মাটিতে অগ্নিপরীক্ষা ভারতের। অজি ভূমে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাওস্কর ট্রফি খেলবে টিম ইন্ডিয়া। আগের দুবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। এবার হ্যাটট্রিকের হাতছানি।

আর সেই সিরিজের শুরুর দিকে রোহিতকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ঠিক যেভাবে আগের অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কার পাশে থাকবেন বলে। সেই সময় বিতর্কও হয়েছিল বিস্তর। যদিও সেই সিরিজ জিতে ইতিহাস গড়েছিল ভারত।

আরও পড়ুন: হাতে ৭ উইকেট, আর ১৮৮ করলেই বাংলা-বধ মধ্য প্রদেশের, অলৌকিক কিছু ঘটবে?

কোহলির সেই অভিজ্ঞতাই হতে চলেছে রোহিতের। তবে তাঁর পুত্রসন্তানের জন্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকলে রাতারাতি অস্ট্রেলিয়াগামী বিমানে রোহিতের উঠে পড়াটা অবাক হওয়ার মতো কিছু নয়।

আরও পড়ুন: মোহনবাগান ক্লাবে ঢুকে 'অবৈধ' স্টল ভেঙে দিল সেনাবাহিনি, কী বলছেন কর্তারা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget